দলের নেতা-কর্মীদের হুমকি এবং মানিকতলার দলীয়প্রার্থী সুমন রায়চৌধুরীর সমর্থনে হোর্ডিং বসাতে তৃণমূল কংগ্রেস বাধা দিয়েছে বলেঅভিযোগ তুলল কংগ্রেস। তাদের অভিযোগ, শনিবার রাতে ১৫ নম্বর ওয়ার্ডে সাহিত্য পরিষদের কাছে তৃণমূল কর্মীদের একাংশমত্ত অবস্থায় এই কাণ্ড ঘটিয়েছেন। কংগ্রেসের অভিযোগ, সুমনের সমর্থনে প্রচার চালানো যাবে না বলে হুমকি দিয়েছে তৃণমূল। পুরোবিষয়টি নির্বাচন কমিশন ও কলকাতা পুলিশের নজরে এনে কড়া পদক্ষেপ করার দাবিজানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।