ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) নানাপর্বে রাজ্য জুড়ে অন্য নানা দলের মতো এসইউসি-ও ‘হেল্প ডেস্ক’ চালু করেছিল। এ বারট্রাইবুনালে আবেদন করার জন্য জনসাধারণকে আইনি সহায়তা করতে কলকাতার পাশাপাশিজেলায়-জেলায় ‘হেল্প ডেস্ক’ চালু করল এসইউসি। বিভিন্ন জেলায় দলের তরফে যে আইনজীবীরাসাধারণ মানুষকে সহযোগিতা করবেন, তাঁদের নাম ও ফোন নম্বর ইতিমধ্যেই এসইউসি-র তরফেপ্রচার করা হচ্ছে। এসইউসি-র রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তরুণকান্তি নস্কর রবিবারবলেছেন, “ভোটার তালিকা থেকে যাঁদের নাম মুছে গিয়েছে, ট্রাইবুনালে বিচার পেতে গেলেতাঁদের অত্যন্ত অসুবিধা হওয়ার আশঙ্কা রয়েছে। এই সমস্যার সমাধান করতেই আমাদের এমন উদ্যোগ।”