অতিরিক্ত ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া যুবকের দেহ উদ্ধার বাড়ির অদূরে! কমিশনকে দায়ী করল পরিবার
আনন্দবাজার | ০৬ এপ্রিল ২০২৬
বাড়ি থেকে সামান্য দূরে মাঠ। সেখানে একটি বৈদ্যুতিক খুঁটিরয়েছে। সেখানেই এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পরিবার। তাদের দাবি, পারিবারিক অশান্তিনয়, এসআইআরের কারণে আত্মহত্যা করেছেন ৩৭ বছরের কাবিল শেখ।
কাবিলের বাড়ি পুরাতন মালদহ ব্লকের সাহাপুর অঞ্চলের পাথারমাধাইপুর গ্রামে। রবিবার বাড়ির অদূরে মাঠে একটি বৈদ্যতিক খুঁটিতে গলায় দড়ি দেওয়াঅবস্থায় তাঁর দেহ মেলে। প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে, এটি আত্মহত্যার ঘটনা।স্থানীয় প্রশাসন সূত্রে খবর, চূড়ান্ত ভোটার তালিকা থেকে কাবিলের নাম বাদ পড়েছিল।
কাবিলের পরিবারে স্ত্রী বুলবুলি খাতুন-সহ সাত বছরের পুত্রএবং চার বছরের একটি মেয়ে রয়েছে। কৃষিকাজ করে সংসার চলত তাঁর। মৃতের দাদা মেরাজুলহক বলেন,‘‘যখন থেকে ভোটার লিস্টে ওর নাম বিবেচনাধীন ছিল, তখন থেকেই মানসিকঅবসাদে ভুগছিল। গতকাল রাতে ফাইনাল লিস্টে দেখা যায় পরিবারে চার ভাইয়ের নাম বাদচলে গিয়েছে। রাতে বাড়ি থেকে বেরিয়েছিল ভাই। আর ফেরেনি।’’
মেরাজুল জানান, অনেক খোঁজাখুঁজির পরে কাবিলকে মৃত অবস্থায়পান তাঁরা। পরিবারের দাবি, এই মৃত্যুর দায় পুরোপুরি নির্বাচন কমিশনের। এত দিন ধরেযে লোকগুলো ভোট দিচ্ছেন, তাঁদের নাম বাদ পড়ায় নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। এইচাপ সহ্য করতে পারেননি ৩৭ বছরের কৃষক। পুলিশ সূত্রে খবর, একটি অস্বাভাবিক মৃত্যুরমামলা রুজু করেছে তারা। পরিবারের তরফে কারও বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়নি।