‘বাংলা, কেরলে যা পরিস্থিতি, তাতেও মাথা নত করেননি’! বিজেপির প্রতিষ্ঠা দিবসে কর্মীদের প্রশংসায় নরেন্দ্র মোদী
আনন্দবাজার | ০৬ এপ্রিল ২০২৬
বিজেপির ৪৭-তম প্রতিষ্ঠা দিবসের ভাষণে দলের কার্যকর্তাদেরবার বার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানালেন, পশ্চিমবঙ্গ,কেরলে হিংসাকেই ‘রাজনৈতিক সংস্কৃতি’ করা হয়েছে। সেখানেও ভয় পাননি, মাথা নত করেননিবিজেপির কর্মীরা। পাশাপাশি, মোদী জানিয়ে দিলেন, দেশে তাঁর সরকার এখনও পর্যন্ত অনেক কাজ করলেও কিছু অভিযান জারি রয়েছে। তারমধ্যে রয়েছে অভিন্ন দেওয়ানি বিধি, এক দেশ এক ভোটের মতো বিষয়।
সোমবার বিজেপির প্রতিষ্ঠা দিবসে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমেনেতা-কর্মীদের বার্তা দেন মোদী। সেখানে তিনি কর্মীদের গত ৪৭ বছরের কৃতিত্ব তুলেধরেন। জানান, বিজেপি যখন ক্ষমতায় ছিল না, তখনওকাজ করে গিয়েছেন কর্মীরা। তার পরেই তিনি বলেন, ‘‘বাংলা,কেরলে দেখেছি, কী ভাবে হিংসাকে রাজনৈতিকসংস্কৃতি করা হয়েছে। বিজেপি কর্মীরা এই পরিস্থিতিতেও ভয় পাননি। মাথা নত করেননি।’’এখানেই তিনি থামেননি। আরও বলেন, ‘‘আজওদেশসেবার কাজ করছেন কর্মীরা। সবাইকে প্রণাম জানাচ্ছি।’’ এরপরে কর্মীদের উদ্যমেরও প্রশংসা করেন তিনি।
মোদী বলেন, ‘‘বিজেপি একমাত্র দল, যেখানে আমরা সকলে পার্টিকে মা মনে করি।’’ একে একেতিনি প্রণাম জানান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, দীনদয়ালউপাধ্যায় থেকে লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর জোশীদের। তিনিজানান, বিজেপি যখন ক্ষমতায় ছিল না, তখনওকর্মীরা এ ভাবেই এক শহর থেকে অন্য শহরে ঘুরে কাজ করে যেতেন। তাঁদের ‘এক পা থাকত রেলে, দ্বিতীয় পা জেলে’। তবু তাঁরা নীতির সঙ্গে আপস করেননি। সেই প্রসঙ্গ তুলে তিনি পূর্বতনকংগ্রেস সরকারের দিকে আঙুল তুলেছেন। মোদীর কথায়, ‘‘১৯৮৪সালের কথা ভুলতে পারি না। কংগ্রেস রেকর্ড আসনে জিতেছিল। কিন্তু দেশের জনতা দেখেছিল,কংগ্রেস কী ভাবে ক্ষমতা পেয়ে বিশ্বাসঘাতকতা করছে।’’ তিনি জানান, এর পর থেকেই বিজেপির উপরে ভরসা বাড়তেথাকে মানুষের।
কংগ্রেস ‘পরিবারতান্ত্রিক রাজনীতি’ করে বলেও আবার খোঁচা দেন মোদী। তিনি বলেন, ‘‘কংগ্রেসএক পরিবার নিয়ে চলেছে। বাকিদের সঙ্গে অন্যায় করেছে। বিজেপি তা করেনি। ভারতের সবমহান সন্তানকে সম্মান দিয়েছে। নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনকে পরাক্রম দিবসঘোষণা করা হয়েছে। ২৬ জানুয়ারির কুচকাওয়াজে আজাদ হিন্দ ফৌজকে কুর্নিশ জানানো হয়েছে।কংগ্রেস সরকার ভাবতেই পারত না।’’
এর পরেই মোদী জানান, তাঁর সরকার ক্ষমতায় এসেকী কী করেছে। তিনি বলেন, ‘‘শ্যামাপ্রসাদ জম্মু কাশ্মীরেরজন্য আত্মবলিদান দেন। একটা সময় সেখানে ৩৭০ ধারা রদ অসম্ভব মনে করা হত। কিন্তুবিজেপির লক্ষ্য ছিল এটা হবে। তা করে দেখিয়েছে।’’ তিনি আরওবলেন, ‘‘ইংরেজের জমানার কালো আইন বন্ধ করেছি, সিএএ আইন, নতুন আইন এনে তিন তালাক বন্ধ, অযোধ্যায় রামমন্দির— অনেক কাজ আমাদের সৎ চেষ্টার ফল।’’প্রধানমন্ত্রী আরও জানান, ‘অভিযান’ এখনও বন্ধ হয়নি। তাঁর কথায়, ‘‘মিশন জারি। অভিন্নদেওয়ানি বিধি, এক দেশ এক ভোট— এগুলোনিয়ে দেশে গভীর আলোচনা হচ্ছে।’’ মোদী এ-ও জানান, দেশে ‘জনবিন্যাসের পরিবর্তন’ এখনচ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ থেকে দেশকে মুক্ত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন তিনি।