• প্রতি থানা এলাকায় ১০ জন! অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে এ বার দুষ্কৃতীদের তালিকা কলকাতা পুলিশের
    আনন্দবাজার | ০৬ এপ্রিল ২০২৬
  • অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করার উদ্দেশ্যে এ বার নতুনপদক্ষেপ করল কলকাতা পুলিশ। প্রতিটি থানা এলাকায় গণ্ডগোল পাকাতে পারে এমন ১০ জনকেচিহ্নিত করে সেই ‘সম্ভাব্য অশান্তিবাজ’ (পুলিশি পরিভাষায়— ‘মোস্ট নটোরিয়াস ট্রাবলমঙ্গার্‌স’)-দের তালিকা তৈরি হচ্ছে এ বার।

    কলকাতা পুলিশ একটি সূত্র জানাচ্ছে, প্রতিটি থানা এলাকা ধরে১০ জন করে ‘মোস্ট নটোরিয়াস ট্রাবল মঙ্গার্‌স’-এর তালিকা পাঠানোর জন্য সংশ্লিষ্টডিসি (ডেপুটি কমিশনার)-দের নির্দেশ পাঠানো হয়েছে ইতিমধ্যেই। ডিসিদের তরফে এ বিষয়েথানাস্তরে বার্তাও পৌঁছে গিয়েছে। সন্দেহভাজনদের উপর নজরদারি ও প্রয়োজনে আইনি পদক্ষেপেরপ্রস্তুতিো নেওয়া হচ্ছে। পুলিশের ওই সূত্রের সোমবার রাতের মধ‍্যেই এই তালিকা তৈরিরনির্দেশ দেওয়া হয়েছে।

    প্রসঙ্গত, ২০২১ সালের নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায়অভিযুক্ত দুষ্কৃতীদের অবিলম্বে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে মার্চমাসে শেষে লালবাজারকে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সে সময় কলকাতা পুলিশেরনগরপাল-সহ রাজ্য পুলিশের কর্তাদের সঙ্গে বৈঠক হয়েছিল কমিশনের প্রতিনিধিদের। সেখানেইজামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার পাশাপাশি ২০২১ সালের বিধানসভানির্বাচন পরবর্তী হিংসা ও অপরাধে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বার্তা দেওয়াহয়েছিল। শুধু তাই নয়, ২০২১ সালের ভোট পরবর্তী হিংসা এবং ২০২৪ সালের লোকসভা ভোটেরআগে,ভোটের দিন এবং ভোটের পরে অশান্তির সময়ে সংশ্লিষ্ট থানার দায়িত্বেকোন কোন পুলিশ অফিসার ছিলেন, তাঁদের নামের তালিকাও স্বরাষ্ট্রদফতরের কাছ থেকে নিয়েছিল কমিশন।
  • Link to this news (আনন্দবাজার)