• বুথে যথেষ্ট পরিকাঠামো না থাকায় অসন্তুষ্ট কমিশন, বুধে রাজ্যের সব পর্যবেক্ষকের সঙ্গে বৈঠক করবেন জ্ঞানেশ
    আনন্দবাজার | ০৮ এপ্রিল ২০২৬
  • রাজ্যের অনেক বুথে পর্যাপ্ত পরিকাঠামো না-থাকায় অসন্তুষ্ট নির্বাচনকমিশন। কমিশনের বক্তব্য, বুথের পরিকাঠামো তৈরির কাজ রাজ্যের। বার বার বলাসত্ত্বেও রাজ্য ওই কাজে সদর্থক ভূমিকা নেয়নি বলে অভিযোগ। এ বার এই কাজের জন্যনবান্নকে রাজ্যের প্রতিটি জেলায় একজন সচিব পদমর্যাদার আধিকারিক নিয়োগ করার নির্দেশদিয়েছে কমিশন। ওই আধিকারিকেরা বুথের পরিকাঠামো খতিয়ে দেখবেন।

    অন্য দিকে, বুধবারই রাজ্যের সব পর্যবেক্ষকের সঙ্গে বৈঠককরবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। পর্যবেক্ষকদের কাজ নিয়ে আলোচনাকরবেন তিনি। পশ্চিমবঙ্গে প্রত্যেকবিধানসভার জন্য এক জন করে সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। পুলিশপর্যবেক্ষকের সংখ্যাও অন্যান্য বারের তুলনায় অনেক বাড়ানো হয়েছে। সাধারণত পুলিশজেলা বা কমিশনারেট পিছু এক জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়ে থাকে। এ বার তাবাড়িয়ে দ্বিগুণেরও বেশি করা হয়েছে।

    পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৯১ লক্ষনাম। সোমবার গভীর রাতে নির্বাচন কমিশনের তরফে জেলা অনুযায়ী বাদ পড়া (ডিলিটেড)নামের তালিকা প্রকাশ করা হয়েছে। মোট বিবেচনাধীন ছিলেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনভোটার। তাঁদের মধ্যে বাদ পড়েছেন ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩। বিবেচনাধীন ভোটার তালিকাথেকে নাম উঠেছে ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনের। গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথমচূড়ান্ত তালিকায় বাদ পড়েছিল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম। অর্থাৎ, মোট বাদ পড়ার সংখ্যা ৯০ লক্ষ ছাড়িয়েছে (৯০ লক্ষ ৮৩ হাজার৩৪৫)।
  • Link to this news (আনন্দবাজার)