• খুঁজে পাচ্ছে না পুলিশ, ইডি! গাড়িতে বসে আবার লাইভে সোনা পাপ্পু, পাল্টা আঙুল ‘শুভেন্দু-রাকেশ যোগ’ নিয়ে
    আনন্দবাজার | ০৮ এপ্রিল ২০২৬
  • তাঁকে খুঁজে পাচ্ছে না পুলিশ। বাড়িতে তল্লাশি চালালেও তাঁরসন্ধান পায়নি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সক্রিয় অপরাধীর তালিকায় তাঁর নাম নেইবলে কমিশনের হাতে সাসপেন্ড হয়েছেন কসবা থানার ওসি। এর মধ্যে মঙ্গলবার আবার লাইভেএলেন বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। লাইভেএসে আগের বারের মতোই দাবি করলেন যে, তিনি বাধ্য হয়েই সমাজমাধ্যমে প্রকাশ্যেএসেছেন। তার পরেই আঙুল তুললেন সদ্য জামিন পাওয়া বিজেপি নেতা রাকেশ সিংহের দিকে। তাঁরদাবি, রাকেশের বিরুদ্ধে বহু মামলা রয়েছে, তবু তাঁকে ‘দুষ্কৃতী’ বলা হয়নি। ওই বিজেপি নেতার সঙ্গে শুভেন্দুর ‘যোগ’রয়েছে বলেও দাবি করেছেন তিনি। সেই সঙ্গে তাঁর দাবি, তাঁর বাড়িতে ইডির তল্লাশি অভিযানের সময়ে তাঁর স্ত্রী এবং বৃদ্ধ বাবাকে ‘অত্যাচার’ করা হয়েছে।

    একটি গাড়ির ভিতরে বসে পাপ্পু বলেন, ‘‘আবার লাইভে আসতেবাধ্য হলাম। ব্রেকিং নিউজ় এ বার আমি দিতে চাই। দুষ্কৃতী রাকেশ সিংহ, তোলাবাজ রাকেশসিংহ, অজস্র কেসের আসামি, রেপ কেসের আসামি, এনডিপিএস রাকেশ সিংহ বন্দর এলাকায়বিজেপির প্রার্থী হয়েছে।’’ প্রসঙ্গত, কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে এখনওপ্রার্থী ঘোষণা করেনি বিজেপি। সোমবার রাকেশের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেকলকাতা হাই কোর্ট। তার পরেই জল্পনা তৈরি হয়েছে, বন্দর এলাকায় বিজেপির প্রার্থী হতেপারেন রাকেশ। সেই জল্পনার সূত্র ধরেই পাপ্পু দাবি করে বলেন, ‘‘গদি মিডিয়া কোথায়গেল? তারা বলছে না কেন, যে দুষ্কৃতী রাকেশ বিজেপির প্রার্থী হয়েছে! আমার বেলায়দেখাতে থাকে আমি দুষ্কৃতী, তোলাবাজ।’’ পাপ্পুর দাবি, কোনও থানায় তাঁর বিরুদ্ধেকোনও অভিযোগ নেই। তিনি বলেন, ‘‘যদি কোনও থানায় আমার নামে একটা তোলাবাজির কেস থাকে,আমি ফাঁসিবরণ করব।’’

    পাপ্পুর দাবি, রাকেশের বিরুদ্ধে তোলাবাজির মামলা থাকলেওতাঁর বিরুদ্ধে নেই। তিনি বলেন, ‘‘রাকেশের নামে চাঁদু খাঁ নামে এক প্রবীণ তোলাবাজিরমামলা করেছেন। ৪ কোটি টাকা-সহ তাঁর জমি হরণ করে মারধর করা হয়েছে। সেই রাকেশ এখন বিজেপির প্রার্থী।’’পাপ্পুর দাবি, তাঁর বাড়িতে কেন্দ্রীয় সংস্থা এসে অভিযান চালালেও রাকেশের বাড়িতেতা করা হয় না। পাপ্পু দাবি করে বলেন, ‘‘এজেন্সি কিনে বসে আছে?’’ এর পরেই শুভেন্দুরসঙ্গে রাকেশের যোগ রয়েছে বলে দাবি করেন। তাঁর কথায়, ‘‘শুভেন্দুর সঙ্গে রাকেশসিংহের তোলাবাজির হিস্‌সা সমান সমান। তাই শুভেন্দু রাকেশকে বন্দর এলাকায় টিকিটদিয়েছে! বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকলে সতী। দুষ্কৃতী না।’’

    এর পরেই পাপ্পু দাবি করেন, তাঁর স্ত্রী, বৃদ্ধ বাবাকে ইডিরঅভিযানের সময়ে ‘অত্যাচার’ করা হয়েছে। তাঁর কথায়, ‘‘আমার বাড়ি ইডি, এজেন্সি দিয়েঅত্যাচার করা হয়েছে। আমার স্ত্রীকে ১৪ ঘণ্টা বসিয়ে রেখে টর্চার করেছে।’’ পাপ্পুরআরও দাবি, তাঁর বাবার বয়স ৮০ বছর। তিনি ডায়াবেটিসের রোগী। তার পরেও তাঁকে ১৪ ঘণ্টাধরে জল দেওয়া হয়নি। শৌচালয়ে যেতে দেওয়া হয়নি। এখানেই থামেননি পাপ্পু। তাঁর দাবি,তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে ইডি। তিনি লাইভে বলেন, ‘‘আমার ঘরে তল্লাশি করে কিছুপায়নি। শেষে নিজেদের অস্ত্র রেখে আমার বিরুদ্ধে গড়িয়াহাট থানায় কেস দিয়েছে।ভিডিয়ো ফুটেজ দেখান। রেড করতে এসে ভিডিয়ো করা উচিত আপনাদের।’’

    পাপ্পু দাবি করেছেন, অভিযানের সময় ইডির অবাঙালি অফিসারেরাকুকথা বলেছেন। তাঁর কথায়, ‘‘অবাঙালি অফিসারেরা বাঙালিদের বিষয়ে কুকথা বলেছেন। বাবা কেঁদে জানিয়েছে, বাঙালি বলে অত্যাচার করা হয়েছে।বাঙালিরা ছোটজাত নয়!’’ তার পরেই তিনি বলেন, ‘‘যতই করো আমার উপর হামলা, আবার জিতবেবাংলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মা মাটিমানুষ জিন্দাবাদ!’’ এখানেই থামেননি তিনি। তাঁর কথায়, ‘‘আমার মনোবল ভাঙতে পারবে না।কোনও অফারে যাই না। মা-মাটি-মানুষ জিন্দাবাদ। ৪ তারিখের (৪ মে) পরে আবার লাইভে আসব।’’ প্রসঙ্গত, ওই দিন বিধানসভা নির্বাচনের ফলাফল।

    রবীন্দ্র সরোবরে গন্ডগোলের ঘটনায় নাম জড়ায়পাপ্পুর। এই ঘটনায় এখনও তাঁকে গ্রেফতার করা যায়নি। তাঁর বাড়িতে বুধবার তল্লাশিচালিয়ে প্রায় ২ কোটি টাকা উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এ ছাড়াওসোনা পাপ্পুর বাড়ি থেকে একটি দামি গাড়ি এবং বেশ কিছু সম্পত্তির নথি বাজেয়াপ্তকরা হয়। ইডি সূত্রে জানানো হয়েছে, সোনা পাপ্পুর নামে বেশকয়েকটি এফআইআর দায়ের হয়েছে। তোলাবাজি, হুমকি-সহ নানা অভিযোগরয়েছে তাঁর বিরুদ্ধে। ইডি সূত্রে খবর, কসবা, বালিগঞ্জের বিভিন্ন এলাকায় বেশ কিছু সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন সোনাপাপ্পু।
  • Link to this news (আনন্দবাজার)