নগদ টাকা, রুপো, মাদক! ভোটের মুখে আসানসোল শিল্পাঞ্চলে একের পর এক অভিযানে উদ্ধার বেআইনি জিনিস
আনন্দবাজার | ০৮ এপ্রিল ২০২৬
ভোটের মুখে নাকা তল্লাশি থেকে আয়কর অভিযানে নগদ থেকে গয়না,মাদক থেকে চোরাশিকারিদের কাছ থেকে বন্যপ্রাণী উদ্ধার হল।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নাকাতল্লাশি চালিয়ে একটি গাড়ি থেকে নগদ ৬ লক্ষ ৫১ হাজার ৫০০ টাকা উদ্ধার হয়। আটক করাহয় মোহাম্মদ ওয়াকুয়ার, আব্দুল রউফ হাসমি এবং মোহাম্মদ শাকির খান নামেতিন জনকে। তিন জনই উত্তরপ্রদেশের বাসিন্দা। তাঁরা ওই নগদ অর্থের কোনও বৈধ নথিদেখাতে পারেননি।
তার পর মঙ্গলবার ভোরে ঝাড়খণ্ড থেকে আসা একটি চারচাকায় তল্লাশিচালিয়ে উদ্ধার হয় ২১০টি টিয়াপাখির। মোহাম্মদ সামির এবং মোহাম্মদ সুলেমান নামেকলকাতার দুই বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। নাকা তল্লাশিতে ছিল এসএসটি, চৌরঙ্গীফাঁড়ির পুলিশ, আবগারি দফতর থেকে কেন্দ্রীয় বাহিনী।ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এসিপি কুলটি শেখ জাভেদ হুসেন।
বস্তুত, গত কয়েক দিন ধরে আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ননাকা তল্লাশির সময় টাকা, বন্যপ্রাণী থেকে মাদক উদ্ধারের ঘটনা সামনেএসেছে।
মঙ্গলবারই পশ্চিম বর্ধমানের আসানসোলের বরাচক রেলস্টেশনেআরপিএফের তৎপরতায় এক ব্যক্তিকে আটক করা হয়। তাঁর কাছ থেকে প্রায় ১৪ কেজি রুপোরগয়না উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তি আসানসোল রেল ডিভিশনের বরাচক জংশনে ট্রেনেরঅপেক্ষায় ছিলেন। আরপিএফ এবং আয়কর দফতরের যৌথ তদন্তে জানার চেষ্টা হচ্ছে, ধৃতব্যক্তি কোথা থেকে এত বিপুল পরিমাণ রুপোর গয়না সংগ্রহ করেছিলেন এবং কোথায় সেগুলোনিয়ে যাচ্ছিলেন। ,