• ঘূর্ণাবর্ত আর অক্ষরেখার জোড়া ফলায় ভারী বর্ষণের পূর্বাভাস পাঁচ জেলায়, কলকাতায় ৬০ কিমি বেগে ঝড়! চলবে কত দিন
    আনন্দবাজার | ০৮ এপ্রিল ২০২৬
  • বিকেল হতেই আকাশে মেঘ করে কালবৈশাখীশুরু। রবিবার থেকে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় চলছে সেই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি।অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে এই ঝড়বৃষ্টি চলবে আগামী শুক্রবার পর্যন্ত।উত্তর এবং দক্ষিণবঙ্গের কয়েক জেলায় বুধবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আপাতত তিনদিন সর্বোচ্চ তাপমাত্রার হেরফের হচ্ছে না। বৃষ্টি কমলে আবার বাড়বে তাপমাত্রা।পরের চার দিন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,ওড়িশা এবং আশপাশের অঞ্চলে রয়েছে ঘূর্ণাবর্ত। অন্য দিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকেমান্নার উপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা। এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগরথেকে ছুটে আসছে প্রচুর জলীয় বাষ্প। তার জেরেই রাজ্যে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতিতৈরি হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যে চলবে ঝড়বৃষ্টি।

    বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায়ঝড়বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে হুগলি, উত্তর ২৪ পরগনা,পূর্ব বর্ধমানে হতে পারে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি। ওই জেলাগুলিতেঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিতে হতে পারে ঝড়। কলকাতা-সহ দক্ষিণ বঙ্গের বাকিজেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়বইতে পারে। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের ১৫টি জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতাজারি করা হয়েছে। জেলগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতেদমকা হাওয়া বইতে পারে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে কমবে ঝড়বৃষ্টি। ওই দিন দক্ষিণ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।সমুদ্রে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে। তাই বুধবার মৎস্যজীবীদের সাগরেযেতে বারণ করা হয়েছে।

    উত্তরবঙ্গের আট জেলাতেও বুধবারঝড়বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিরপূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘণ্টায় ৫০ থেকে৬০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। বাকি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়বইতে পারে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারেঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। বাকি জেলায় ঝড়বৃষ্টি হলেও সতর্কতা জারি করারমতো পরিস্থিতি তৈরি হয়নি। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ঝড়বৃষ্টিরজন্য হলুদ সতর্কতা রয়েছে। বাকি জেলাতেও রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস। শনিবারথেকে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি কমতে পারে। তবে পাহাড়ি জেলাগুলিতে আগামী সোমবারপর্যন্ত হালকা বৃষ্টি বিক্ষিপ্ত ভাবে চলতে পারে।
  • Link to this news (আনন্দবাজার)