কলকাতায় একই দিনে চার জায়গা থেকে উদ্ধার ৫৭ লক্ষ টাকা! ধরা পড়ল পুলিশের নাকা তল্লাশির সময়ে
আনন্দবাজার | ০৮ এপ্রিল ২০২৬
কলকাতায় নাকা তল্লাশি চলার সময়ে চার জায়গা থেকে উদ্ধার হলটাকা। সোমবার নাকা তল্লাশিতে সব মিলিয়ে ৫৭ লক্ষ টাকারও বেশি উদ্ধার করেছে পুলিশ। ওইটাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কোথা থেকে ওই টাকা এল, সেই সব বিষয়ে তথ্য সংগ্রহকরতে শুরু করেছে পুলিশ।
সোমবার দুপুরে কলকাতার বড়তলা থানা এলাকায় সেন্ট্রালঅ্যাভিনিউয়ের কাছে একটি গাড়ি আটকায় পুলিশ। ওই গাড়িতে দু’জন যাত্রী ছিলেন—নদিয়ার ফজলুর রহমান এবং হাওড়ার বিবেক ওঝা। ওই গাড়ি থেকে ১৬ লক্ষ ৯৪ হাজার ৫০০টাকা উদ্ধার করেছে পুলিশ। একই দিনে বড়বাজার থানা এলাকা থেকেও টাকা উদ্ধার হয়।এমজি রোড চত্বরে দীনেশ বসু নামে সিঙ্গুরের এক বাসিন্দাকে আটক করা হয়। তাঁর কাছথেকে ১৬ লক্ষ ৪০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
নিউ মার্কেট থানা এলাকাতেও একটি গাড়ি থেকে ২০ লক্ষ টাকাউদ্ধার হয়েছে। গাড়ির মালিক লেকটাউনের বাসিন্দা বসন্তকুমার সোনি। সূত্রের খবর,পুলিশকে তিনি জানিয়েছেন ওই টাকা তাঁর বাড়ি থেকে ব্যাঙ্কে নিয়ে যাওয়া হচ্ছিল।বসন্তকুমারের ওই দাবি খতিয়ে দেখছে পুলিশ। জোড়াসাঁকো থানা এলাকাতেও রোহন আগরওয়ালনামে এক ব্যক্তির কাছ থেকে ৪ লক্ষ টাকা উদ্ধার হয়েছে।
গত ১৫ মার্চ ১১টি রাজ্যে নির্বাচন এবং উপ-নির্বাচনের দিন ঘোষণা করে কমিশন। ওই সময় থেকেই কার্যকর হয় আদর্শ নির্বাচনী বিধি। কমিশন জানায়, অবাধ এবং হিংসামুক্ত ভোট করানোই তাদের লক্ষ্য। সেই কারণে ভোটমুখী পাঁচ রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং তার আশপাশের রাজ্যের পুলিশ এবং প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করে কমিশন। নজরদারি বাড়ানো হয়। কমিশন জানায়, ২৬ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত ভোটমুখী রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে ৪০৮.৮২ কোটি টাকার বেআইনি জিনিস, নগদ উদ্ধার হয়েছে। তার মধ্যে ১৭.৪৪ কোটি টাকা নগদ, ৩৭.৬৮ কোটি টাকার মদ (১৬.৩ লক্ষ লিটার), ১৬৭.৩৮ কোটি টাকার মাদক, ২৩ কোটি টাকার দামি ধাতু, ১৬৩.৩০ কোটি টাকার উপঢৌকন বাজেয়াপ্ত করা হয়েছে।