• শাসক দল ছেড়ে বিজেপিতে যোগ
    আনন্দবাজার | ০৮ এপ্রিল ২০২৬
  • ভোটের মুখে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, গোসাবার বেশকয়েক জন তৃণমূল কংগ্রেস নেতা-কর্মী বিজেপিতে যোগ দিলেন। মুরলীধর সেন লেনে দলের দফতরেবিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে মঙ্গলবার এই যোগদান পর্ব হয়েছে। যাঁরাযোগ দিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষমণ্ডল, ক্যানিং ১-এর তৃণমূল ব্লক সভাপতি শৈবাল লাহিড়ী-সহ এক ঝাঁক নেতা-কর্মী।তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেওযার পরে বিরোধী নেতা বলেছেন, “দক্ষিণ ২৪ পরগনায়তৃণমূলের অনেক নেতাই নির্ভরযোগ্য বিকল্প হিসাবে বিজেপিতে আসতে চেয়েছেন, চান। আমরা স্থানীয় সংগঠনের সঙ্গে পরামর্শ করে,যাঁদের বিরুদ্ধে চুরি, ছাপ্পা ভোট, ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীদের উপরেসন্ত্রাস, এমন অভিযোগ নেই, তাঁদের যোগদান করাচ্ছি।” তবে এ দিন যাঁরা বিজেপিতে যোগদিয়েছেন, তাঁদের মধ্যে এক জনকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সূত্রের দাবি, সংশ্লিষ্টব্যক্তি তৃণমূলের এক যুব নেতাকে খুনের অভিযোগে অতীতে গ্রেফতার হয়েছিলেন। তৃণমূলসামগ্রিক ভাবে এই দলবদলকে আমল দেয়নি।
  • Link to this news (আনন্দবাজার)