শমসেরগঞ্জে ৯১ হাজার নাম বাদ, মেটিয়াবুরুজ়ে ৭৮ হাজার! বিধানসভা কেন্দ্র ধরে ধরে হিসাব প্রকাশ করল নির্বাচন কমিশন
আনন্দবাজার | ১০ এপ্রিল ২০২৬
বিধানসভা কেন্দ্র ধরে ধরে বিবেচনাধীনতালিকা থেকে বাদ পড়া নামের হিসাব প্রকাশ করল নির্বাচন কমিশন। দেখা যাচ্ছে, সবচেয়েবেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদের শমসেরগঞ্জ কেন্দ্রে। ওই কেন্দ্রে শুধু বিবেচনাধীনতালিকা থেকেই বাদ গিয়েছে ৭৪ হাজার ৭৭৫ জনের নাম। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম চূড়ান্ত তালিকার সঙ্গে এইবিবেচনাধীন তালিকার হিসাব মেলালে শমসেরগঞ্জে মোট বাদ পড়া নামের সংখ্যা ৯১ হাজার৭১২ জন!
গত ২৮ ফেব্রুয়ারি কমিশন পশ্চিমবঙ্গেরএসআইআর-এর প্রথম চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল। তার পর ধাপে ধাপে প্রকাশিত হয়েছেএকাধিক অতিরিক্ত তালিকা। প্রথম তালিকায় বিবেচনাধীন ছিল এবং পরে বাদ পড়েছে, এমননামের হিসাবও প্রকাশ করল কমিশন। আগেই জানা গিয়েছিল, সবচেয়ে বেশি নাম বাদ পড়েছেমুর্শিদাবাদ জেলা থেকে। বিধানসভা কেন্দ্রভিত্তিক হিসাব ঘেঁটে দেখা যাচ্ছে,বিবেচনাধীন তালিকা থেকে বাদ পড়া নামের ক্ষেত্রেও শীর্ষে সেই মুর্শিদাবাদ। প্রথমদশে ওই জেলার সাতটি কেন্দ্র রয়েছে। শমসেরগঞ্জের পর লালগোলায় বাদ পড়েছে ৫৫,৪২০টিনাম (মোট বাদ ৬৮,৪৭৫ জন)। এ ছাড়া ভগবানগোলায় ৪৭,৪৯৩টি নাম, রঘুনাথগঞ্জে ৪৬,১০০টিনাম, ফরাক্কায় ৩৮,২২২টি নাম, সুতিতে ৩৭,৯৬৫টি নাম এবং জঙ্গিপুরে ৩৬,৫৮১টি নামবিবেচনাধীন তালিকা থেকে বাদ পড়েছে। এর ফলে ভগবানগোলায় ৫৭ হাজার, রঘুনাথগঞ্জে ৬১হাজার, ফরাক্কায় ৫৪ হাজার, সুতিতে ৫৪ হাজার এবং জঙ্গিপুরে ৪৯ হাজার নাম মোট বাদ গিয়েছে।
দক্ষিণ ২৪ পরগনার মেটিয়াবুরুজেবিবেচনাধীন তালিকা থেকে ৩৯,৫৭৯টি নাম বাদ গিয়েছে। এর ফলে সেখানে মোট বাদ পড়েছে ৭৮,৫২৮জনের নাম। মালদহের মোথাবাড়িতে ৩৭,২৫৫টিএবং রতুয়ায় ৩৫,৫৭৩টি নাম বাদ গিয়েছে বিবেচনাধীন তালিকা থেকে। এই দুই কেন্দ্রে মোট বাদপড়েছে যথাক্রমে ৪৭ হাজার এবং ৫৬ হাজার নাম।
পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ারমতো জেলাগুলিতে বিধানসভা কেন্দ্রের বিচারে বিবেচনাধীন তালিকা থেকে বাদ পড়া নামেরসংখ্যা সবচেয়ে কম। পুরুলিয়ার মানবাজার বাদের তালিকার একেবারে শেষে রয়েছে।বিবেচনাধীন তালিকা থেকে সেখানে বাদ গিয়েছে মাত্র ৭১টি নাম। মোট বাদ পড়েছে ১৫,৯১০জনের নাম।
মুখ্যমন্ত্রী মমতাবন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর থেকেও বিবেচনাধীন অনেক নাম বাদ গিয়েছে। কমিশনেরহিসাব অনুযায়ী, ৩,৮৯৩ জনের নাম মমতার কেন্দ্র থেকে বাদ পড়েছে বিবেচনার পর। মোটবাদ পড়া নামের সংখ্যা ৫১ হাজার ৫ জন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্রনন্দীগ্রামে বিবেচনাধীন ৩,৪৬১ জনের নাম বাদ গিয়েছে। সেখানে মোট বাদ পড়েছে ১৪,৪৬২ জনেরনাম।
এসআইআর-এর তথ্যগত অসঙ্গতির নিষ্পত্তিনিয়ে রাজ্য সরকার এবং কমিশনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাই কোর্টকেদায়িত্ব দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশে কলকাতা হাই কোর্টের প্রধানবিচারপতি বিচারবিভাগীয় আধিকারিকদের নিষ্পত্তির কাজে নিয়োগ করেন। তাঁরাই বিবেচনাধীনতালিকা থেকে নাম বাদ দিয়েছেন। এর বিরুদ্ধে সরব তৃণমূল-সহ একাধিক রাজনৈতিক দল।আদালত জানিয়েছে, নাম বাদ পড়ার পর কেউ চাইলে ট্রাইবুনালে আবেদন করতে পারবেন।কিন্তু সেখানে সমস্যার কতটা সমাধান হবে, তা নিয়ে এখনও ধোঁয়াশায় অনেকে। এই পরিস্থিতিতেএত নাম বাদ দিয়ে কী ভাবে ভোট হবে, প্রশ্ন তুলেছে রাজনৈতিক দলগুলি। মমতা জানিয়েছেন,প্রয়োজনে আবার আদালতে যাবেন।