পয়লা বৈশাখে কালবৈশাখী ১০ জেলায়! ঝড় হতে পারে ৫০ কিলোমিটার বেগে, তবে ভ্যাপসা গরম থেকে স্বস্তি নেই
আনন্দবাজার | ১৫ এপ্রিল ২০২৬
পূর্বাভাস ছিল। সেই মতো সোমবার থেকেই রাজ্যে বেড়েছে গরম। আগামীদু’দিন তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। তবে তার মধ্যেই পয়লা বৈশাখে রাজ্যের বেশকয়েক জেলায় হতে পারে কালবৈশাখী। হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়োহাওয়া। তবে তার জেরে গরম বা অস্বস্তি খুব একটা কমবে না। ঝড়বৃষ্টি হলেও তাপমাত্রার আর খুব একটা হেরফের হবে না রাজ্যে।
আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী দু’দিন সর্বোচ্চ তাপমাত্রা বাড়বেআরও ২ ডিগ্রি সেলসিয়াস। তার পরের পাঁচ দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। বুধবার,পয়লা বৈশাখে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরেবজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটারগতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে জেলার সব জায়গায় ঝড়বৃষ্টি হবে না। ওই পাঁচজেলায় হলুদ সতর্কতা রয়েছে। আবার ওই একই দিনে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান,ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে গরম এবং অস্বস্তির জন্য হলুদ সতর্কতা জারি করাহয়েছে।
বৃহস্পতিবারও পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম,পশ্চিম মেদিনীপুরে ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। আবার একই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া,পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে গরম এবং অস্বস্তির জন্য হলুদসতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার কালবৈশাখীর সতর্কতা রয়েছে পুরুলিয়া, পূর্ব ওপশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে রয়েছে গরমেরসতর্কতা। আগামী রবিবার পর্যন্ত রাজ্যের পশ্চিমের জেলাগুলিতেরয়েছে ঝড়বৃষ্টির সতর্কতা।
পয়লা বৈশাখে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারেকালবৈশাখীর পূর্বভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের আটটি জেলাতেইঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতেপারে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারেঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার পর্যন্ত উত্তরের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টিরসতর্কতা রয়েছে।
ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে একটি উচ্চচাপ বলয়রয়েছে। আবার দক্ষিণ অসম থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে দক্ষিণ তামিলনাড়ুপর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। এগুলির প্রভাবেই হতে পারে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি।