তৃণমূল নেতাকে নিয়ে বিতর্কিত মন্তব্য! হুমায়ুন কবীরের বিরুদ্ধে এ বার কমিশনে নালিশ শাসকদলের
আনন্দবাজার | ১৬ এপ্রিল ২০২৬
নির্বাচনের আগে জেলায় জেলায় বাড়ছে রাজনৈতিকতরজা। আর সেই আবহেই আবার বিতর্কের কেন্দ্রে আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি)প্রার্থী হুমায়ুন কবীর। তাঁর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য এবং খুনের হুমকি দেওয়ারঅভিযোগ তুলে এ বার রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। রাজ্যের শাসকদলেরদাবি, হুমায়ুন পরিকল্পিত ভাবে ভোটের পরিবেশ কলুষিত করার চেষ্টা করছেন।
তৃণমূলের পক্ষ থেকে কমিশনকে দেওয়া চিঠিতেজানানো হয়েছে, সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে।সেখানে দেখা গিয়েছে একটি সাংবাদিক সম্মেলনে বেলডাঙা-২ ব্লকের মইনুল হক রানাকে নিয়েকুকথা বলছেন হুমায়ুন। তৃণমূলের আরও অভিযোগ, ওই ভিডিয়োতেদেখা গিয়েছে দলীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর ব্যক্তিগতসচিব সুমিত রায় এবং দলের অন্যান্য পদাধিকারীদের বিরুদ্ধে ‘অবমাননাকর’ মন্তব্যকরেছেন হুমায়ুন। এমনকি, তাঁকে খুনের হুমকি দিতেও শোনাগিয়েছে বলে অভিযোগ (আনন্দবাজার ডট কম যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি)।
তৃণমূলের যুক্তি, নির্বাচনীআচরণবিধি অনুযায়ী কোনও প্রার্থীর ব্যক্তিগত জীবন বা চরিত্র নিয়ে আক্রমণ করা যায়না। চিঠিতে দ্রুত হুমায়ুনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার আর্জি জানিয়েছে শাসক দল। উল্লেখ্য,হুমায়ুনের বিরুদ্ধে এর আগে বিজেপি নেতা শিশির বাজোরিয়াও একই ধরনেরঅভিযোগ নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছিলেন। সেই সময় নির্বাচন কমিশন হুমায়ুনকে সতর্ককরে জানিয়েছিল, ভবিষ্যতে যেন এই ধরনের মন্তব্য থেকে তিনি বিরতথাকেন।