• বহরমপুরে রোডশোয়ের মাঝেই অসুস্থ মিঠুন! অভিনেতাকে ছাড়াই কর্মসূচি শেষ করলেন বিজেপি প্রার্থী সুব্রত
    আনন্দবাজার | ১৬ এপ্রিল ২০২৬
  • মুর্শিদাবাদের বহরমপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীসুব্রত মিত্রের সমর্থনে রোডশো চলছিল। তার মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন রোডশোয়েউপস্থিত থাকা বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। বিজেপি সূত্রে খবর, পরিস্থিতিদেখে কর্মসূচির মাঝপথেই তাঁকে তড়িঘড়ি বিশ্রামের জন্য অন্যত্র নিয়ে যাওয়া হয়। এরপরে মিঠুনকে ছাড়াই এগিয়ে যায় মিছিল।

    বৃহস্পতিবার বহরমপুর গান্ধী কলোনি সার্কিট হাউসের সামনেথেকে বিজেপির রোডশো শুরু হয়েছিল। বিজেপিসূত্রে খবর, মিছিল নতুন বাজার এলাকায় পৌঁছোনোর পরেই অস্বস্তি বোধ করতে থাকেন মিঠুন। তাঁকে প্রাথমিক চিকিৎসার পরে তড়িঘড়ি বিশ্রামেরজন্য নিয়ে যাওয়া হয়। মিঠুনকে ছাড়াই সুব্রত এবং বিজেপির অন্য নেতা-কর্মীরা খাগড়াচৌরাস্তার দিকে রওনা হন। বিজেপি সূত্রে খবর, গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। কলকাতারদিকে রওনা হয়েছেন।

    বহরমপুরে বিজেপির সুব্রতের লড়াই কংগ্রেসের অধীর চৌধুরী এবং তৃণমূলেরনাড়ুগোপাল মুখোপাধ্যায়ের সঙ্গে। তাঁর হয়েই বহরমপুরে বৃহস্পতিবার প্রচারেগিয়েছিলেন মিঠুন। সেখানে গিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়েন বলে খবর।
  • Link to this news (আনন্দবাজার)