ভোটের আগে রাজ্যে বাজেয়াপ্ত ১৯৭ কোটি নগদ! মদ, মাদক এবং অন্যান্য সামগ্রী-সহ উদ্ধার মোট ৪১৭ কোটি
আনন্দবাজার | ১৭ এপ্রিল ২০২৬
ভোটমুখী পশ্চিমবঙ্গে গত এক মাসে হিসাব বহির্ভূত প্রায় ৪১৭কোটি টাকা ও অন্যান্য সামগ্রী (মদ ইত্যাদি) বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনেরতরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, গত ১৫ মার্চ আদর্শ নির্বাচনী আচরণবিধি চালু হওয়ারপর থেকে ১৪ এপ্রিল রাত পর্যন্ত বাজেয়াপ্ত করা নগদ টাকা এবং ‘নিষিদ্ধ সামগ্রী’র মোটঅঙ্ক ৪১৬ কোটি ৯৩ লক্ষ ৬৮ হাজার টাকা।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর জানাচ্ছে, কেন্দ্রীয়সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), নার্কোটিক কন্ট্রোল ব্যুরো (এনসিবি), আয়করদফতর, সিআইএসএফ, সিআরপিএফ, আরপিএফ (রেল রক্ষীবাহিনী)-এর পাশাপাশি রাজ্য পুলিশেরঅভিযানে মোট ১৯৭ কোটি ৩৮ লক্ষ নগদ টাকা উদ্ধার হয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত হয়েছে,৭৮ কোটি ৪০ লক্ষ টাকার মদ, ৯৫ কোটি ৭৫ লক্ষ টাকার মাদক, ৫২ কোটি ১৬ লক্ষ টাকারসোনা-সহ মূল্যবান ধাতু এবং প্রায় ১৭১ কোটি টাকার অন্যান্য সামগ্রী।
আদর্শ নির্বাচনী আচরণবিধি চালু হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গথেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি এবং বোমা উদ্ধারের কথাও জানিয়েছে কমিশন।বৃহস্পতিবার দুপুরে সিইও-র দফতরে পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত বৈঠকের পরে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোট ঘোষণার পরে রাজ্য থেকে ৩২৭টি লাইসেন্স বিহীন আগ্নেয়াস্ত্রএবং ৫৩৯ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। এ ছাড়া, ১১১০টি বোমা এবং প্রায় ১২৯কিলোগ্রাম বিস্ফোরক উদ্ধার করেছে রাজ্য পুলিশ এবং বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা ওবাহিনী।