• সপ্তাহান্তেই হাওয়াবদল! লাফিয়ে বাড়বে তাপমাত্রা, প্যাচপেচে গরমের সতর্কতা দক্ষিণের কয়েক জেলায়, উত্তরে ভারী বৃষ্টি
    আনন্দবাজার | ১৭ এপ্রিল ২০২৬
  • দক্ষিণবঙ্গে সকাল থেকে গরমেরচোখরাঙানি থাকলেও বিকেলের দিকে বিক্ষিপ্ত কালবৈশাখীতে একটু হলেও স্বস্তি মিলছে।তাপমাত্রাও কিছুটা কমেছে। তবে এ বার হু হু করে বাড়বে তাপমাত্রা। সপ্তাহান্তেইহচ্ছে হাওয়াবদল। গরম এবং অস্বস্তির জন্য পশ্চিমের বেশ কয়েকটি জেলায় সতর্কতাও জারিকরা হয়েছে। উত্তরবঙ্গে টানা চলছে ঝড়বৃষ্টি। শনি ও রবিবার ভারী বৃষ্টিরও সম্ভাবনারয়েছে দুই জেলায়। আগামী সাত দিন সেখানে তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই।

    উত্তর-পশ্চিমি শুষ্ক বাতাসের কারণেদক্ষিণবঙ্গের বিস্তৃত অঞ্চলে রবিবার, ১৯ এপ্রিল থেকে বাড়বে ভ্যাপসা গরম এবংঅস্বস্তি। আগামী পাঁচ দিন সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস।পরের দু’দিন তাপমাত্রার হেরফের হবে না। উত্তরবঙ্গের আগামী সাত দিন তাপমাত্রারহেরফের হচ্ছে না। উত্তর উপকূলীয় ওড়িশা এবং আশপাশের অঞ্চলের উপরে একটিউচ্চচাপযুক্ত ঘূর্ণাবর্ত রয়েছে। তার প্রভাবে উত্তরবঙ্গের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টিচলতে পারে।

    হাওয়া অফিস বলছে, শনিবার বীরভূম,মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম,পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির পাশাপাশি ঝড় হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ,পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়ায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়াবইতে পারে। ওই জেলাগুলিতে রয়েছে হলুদ সতর্কতা। তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গেরজেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কমবে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান,ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও এলাকায় হালকা বৃষ্টিহতে পারে বিক্ষিপ্ত ভাবে। তবে জেলার সর্বত্র হবে না।

    রবিবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বাড়বে ভ্যাপসা গরম এবং অস্বস্তি। সেখানে হলুদসতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস বলছে, ওই পাঁচ জেলায় আগামী বৃহস্পতিবার, ২৩এপ্রিল পর্যন্ত থাকবে হাঁসফাঁস গরম। সে কারণে ওই দিন পর্যন্ত ওই পাঁচ জেলায় রয়েছেহলুদ সতর্কতা। প্রসঙ্গত, ওই জেলাগুলিতে ২৩ এপ্রিল রয়েছে বিধানসভা ভোট। সে দিনহাঁসফাঁস গরমের মধ্যেই ভোট দিতে যেতে হবে ভোটারদের।

    শনি এবং রবিবার উত্তরবঙ্গের আটজেলাতেই ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়িতে ওই দু’দিন হতে পারেভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং,আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়েরপূর্বাভাস রয়েছে। বাকি জেলাতে ঘণ্টা ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় হতেপারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে সোমবারও ঝড়বৃষ্টিরজন্য হলুদ সতর্কতা রয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে চলবেবিক্ষিপ্ত বৃষ্টি।
  • Link to this news (আনন্দবাজার)