• দেবাংশুর হয়ে আর ভোটপ্রচারে বার হবেন না! ‘লু’-তে অসুস্থ অসিত, ভর্তি করানো হল হুগলির নার্সিংহোমে
    আনন্দবাজার | ১৯ এপ্রিল ২০২৬
  • গরমে অসুস্থ হয়ে চিকিৎসাধীন হুগলির চুঁচুড়ার বিদায়ীবিধায়ক অসিত মজুমদার। হুগলিরই একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে তাঁকে। অসিত জানিয়েছেন,তিনি দেবাংশু ভট্টাচার্যের হয়ে ভোটপ্রচারে বেরিয়ে গরমে অসুস্থ হয়ে পড়েছেন।

    চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে, ‘লু’লেগে অসুস্থ হয়ে পড়েছেন অসিত। রক্তচাপের ওঠানামা, পেটেরসংক্রমণ, ডায়াবেটিস-সহ বিভিন্ন শারীরিক সমস্যা হয়েছে তাঁর।

    আগামীকয়েক দিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আপাতত চিকিৎসকদেরতত্ত্বাবধানে রাখা হয়েছে তাঁকে। অসিতের কথায়, ‘‘প্রচারেবেরিয়ে ‘লু’ লেগে অসুস্থ হয়ে পড়ি। চিকিৎসক বিশ্রাম নিতে বলেছেন। তাই এখন আর ভোটপ্রচারে বেরোতে পারব না।’’

    উল্লেখ্য, টিকিট না-পেয়ে গোসা করেছিলেন অসিত। রাজনীতিছাড়ার কথাও বলেছিলেন। শেষমেশ শীর্ষ নেতৃত্ব তাঁর মানভঞ্জন করেন। তার পরে আবারহুগলির দলীয় সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের নামে প্রকাশ্যে নানা অভিযোগ করতে থাকেনপ্রবীণ বিধায়ক। তবে চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশুর সঙ্গে প্রায় রোজ-ই প্রচারে দেখাযাচ্ছিল অসিতকে। কিন্তু শারীরিক কারণে আর বাইরে বেরোবেন না, সেটা নিজেই জানালেনবিদায়ী বিধায়ক।
  • Link to this news (আনন্দবাজার)