কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিংহ বিশ্বাসের বাড়িতে ইডি! ছিলেন কালীঘাটের ওসি, সকাল থেকে তল্লাশি বেহালাতেও
আনন্দবাজার | ১৯ এপ্রিল ২০২৬
কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারশান্তনু সিংহ বিশ্বাসের বাড়িতে হানা দিল ইডি। তাঁর বালিগঞ্জের ফার্ন রোডেরবাড়িতে সাতসকালে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকেরা। বাড়িতে তল্লাশি চলছে বলে খবর।সূত্র মারফত জানা যাচ্ছে, বালিগঞ্জে সোনা পাপ্পুর মামলায় ইডির এই তল্লাশি অভিযান। শান্তনুএকসময় কালীঘাট থানার ওসি ছিলেন। রবিবার সকালে বেহালার এক ব্যবসায়ীর বাড়িতেও ইডিহানা দিয়েছে।
বালিগঞ্জে গোলমালের ঘটনায় মূল অভিযুক্তসোনা পাপ্পুকে পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি। যদিও সমাজমাধ্যমে তাঁকে প্রকাশ্যেআসতে এবং ‘লাইভ’ করতে দেখা গিয়েছে। এই ঘটনায় এর আগে এক আইপিএস আধিকারিককে ডেকে জিজ্ঞাসাবাদকরেছিল ইডি। এ বার খোদ ডিসি-র বাড়িতে তল্লাশি অভিযান চালানো হল।
সূত্রের খবর, বেহালায় ব্যবসায়ী জয়কামদারের বাড়িতে ইডি গিয়েছে। তিনি মূলত প্রোমোটিংয়ের ব্যবসার সঙ্গে যুক্ত বলেদাবি স্থানীয়দের। এর আগেও তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। সোনা পাপ্পুরবাড়িতে তল্লাশির সূত্রেই তাঁর নাম উঠে এসেছিল। বেশ কিছু নগদ অর্থ বেহালার এই বাড়িথেকে উদ্ধার করেছিল কেন্দ্রীয় সংস্থা। জিজ্ঞাসাবাদের জন্য এই ব্যবসায়ীকে দু’বারতলব করেছিল ইডি। কিন্তু তিনি দু’বারই হাজিরা এড়িয়েছেন। তার পর ফের রবিবার তাঁরবাড়িতে গেলেন কেন্দ্রীয় আধিকারিকেরা।
সূত্রের খবর, ভোরেই সিজিওকমপ্লেক্স থেকে রওনা দিয়েছিল ইডি-র একাধিক দল। সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরারয়েছেন। বেহালায় গিয়ে ব্যবসায়ীর বাড়ির সামনে বেশ কিছু ক্ষণ তাঁদের অপেক্ষা করতেহয়। অভিযোগ, বার বার ডাকাডাকি সত্ত্বেও বাড়ির দরজা খুলছিলেন না কেউ। অনেক ক্ষণপরে দরজা খোলা হয় এবং ইডি ভিতরে প্রবেশ করে। বালিগঞ্জেও ভোরেই পৌঁছে গিয়েছিলেনকেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা।
আগামী ২৩ এবং ২৯ এপ্রিল রাজ্যের২৯৪টি আসনে দুই দফায় ভোটগ্রহণ হবে। ভোটের ফলাফল জানা যাবে ৪ মে। তার আগে রাজনৈতিকদলগুলি জোরকদমে প্রচার চালাচ্ছে। এই পরিস্থিতিতে বিভিন্ন মামলায় খাস কলকাতায়সক্রিয় হয়ে উঠেছে ইডি। বেআইনি নির্মাণের মামলায় শুক্রবার শহরের একাধিক ঠিকানায় তল্লাশিচলেছে। কিছু দিন আগে নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাজ্যের প্রাক্তনমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেও তারা হানা দিয়েছিল। এ ছাড়া, রাসবিহারীর বিদায়ীবিধায়ক তথা তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে হানা দিয়েছিল আয়কর দফতর। তৃণমূলনেত্রীমমতা বন্দ্যোপাধ্যায় ভোটের মুখে কেন্দ্রীয় সংস্থাগুলির এই অতি তৎপরতার বিরুদ্ধেসরব হয়েছেন। অভিযোগ, কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার এই সংস্থাগুলিকে রাজনৈতিকপ্রয়োজনে ব্যবহার করছে। বিজেপি সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে।