• নাকা তল্লাশিতে হাসনাবাদে গাড়ি থেকে উদ্ধার সাড়ে তিন লক্ষ টাকা, পুলিশের প্রশ্নের মুখে ব্যবসায়ী
    আনন্দবাজার | ১৯ এপ্রিল ২০২৬
  • পুলিশের নাকা তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার ৩ লক্ষ্য ৬৮ হাজার ৫০০ টাকা। উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার বরুণহাট এলাকার ঘটনা। গাড়িতে থাকা রাজু দত্ত নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ওই টাকা মেলে।

    রাজুর দাবি, তিনি কাপড়ের পাইকারি ব্যবসা করেন। হিঙ্গলগঞ্জ এলাকায় বিভিন্ন কাপড়ের দোকানে তিনি কাপড়ের পাইকারি সরবরাহ করেন। সেই ব্যবসার টাকা নিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। কিন্তু পুলিশের দাবি, তিনি বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। সে জন্য ওই অর্থ হেফাজতে নিয়েছে হাসনাবাদ থানার পুলিশ।

    পুলিশ জানিয়েছে, বরুণহাট এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ২৪ ঘণ্টাই নাকা তল্লাশি করছে তারা। ছোট থেকে বড় গাড়ি, সব গাড়িতেই তল্লাশি হচ্ছে। বিকেলে তল্লাশির সময় হিঙ্গলগঞ্জের দিক থেকে হাসনাবাদের যাওয়া একটি চারচাকাকে দাঁড় করায় তারা। গাড়ির আরোহীর কাছ থাকা ব্যাগ থেকে মেলে বিপুল অঙ্কের নগদ অর্থ। সেই টাকার কোনও বৈধ কাগজ বা রসিদ দেখাতে পারিনি ওই ব্যক্তি। সে জন্য টাকাটা আমরা নিজেদের হেফাজতে নিয়েছি। রাজু দত্ত নামে ওই ব্যক্তির গাড়ি আটকানো হয়নি। তাঁকেও আটক বা গ্রেফতার করা হয়নি। শুধু টাকা হেফাজতে নেওয়া হয়েছে।

    পাল্টা ওই ব্যবসায়ী জানাচ্ছেন, তিনি জেলাশাসককে কাগজপত্র দেখিয়ে ছাড়পত্র আনবেন।
  • Link to this news (আনন্দবাজার)