রাজ্যে ভোটের দায়িত্বে এসে সার্ভিস রাইফেল তাক করলেন নিজের দিকে! রক্তাক্ত কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান
আনন্দবাজার | ২১ এপ্রিল ২০২৬
ভোটের ‘ডিউটি’-তে পশ্চিমবঙ্গে আসা কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের আত্মহত্যার চেষ্টা মুর্শিদাবাদে। পুলিশ সূত্রে খবর, সোমবারদুপুরে রেজিনগর বিধানসভা কেন্দ্রের শক্তিপুর থানা এলাকায় ওই জওয়ানকে উদ্ধার করাহয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
ভোটের দায়িত্বে শক্তিপুরে আসা কেন্দ্রীয় বাহিনীর কয়েকজনের থাকার ব্যবস্থা করা হয়েছে বাজারসৌ উচ্চ মাধ্যমিক হাই স্কুলে। সেখানেই সিআরপিএফের ১৪২ নম্বর ব্যাটালিয়ানের হেড কনস্টেবল আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ।
ওই জওয়ান দক্ষিণ ভারতের বাসিন্দা। মাসখানেক আগে অসমেও ভোটের ‘ডিউটি’ করেছেন তিনি। স্থানীয়একটি সূত্রের খবর, সার্ভিস রাইফেল থেকে নিজেকে গুলি করেন তিনি। একটি গুলি তাঁর বাঁ কাঁধে লেগেছে। রক্তাক্ত ওই জওয়ানকে সহকর্মীরা উদ্ধারকরেন। বহরমপুর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন জখম জওয়ান। হাসপাতাল সূত্রে খবর,তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে নজরদারিতে রাখা হয়েছে।
কী কারণে আত্মহত্যার চেষ্টা করলেন জওয়ান, তা এখনও পরিষ্কার নয়।