• 'বিবেকানন্দ বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও...'! নেতাজির সঙ্গে গুলিয়ে ফেললেন যোগী
    আনন্দবাজার | ২১ এপ্রিল ২০২৬
  • কলকাতা: বঙ্গ ভোট একেবারে দোরগোড়ায়। প্রথম দফার ভোট হতে হাতে আর মাত্র ২ দিন বাকি। শেষ পর্বের প্রচার সেরে ফেলতে মরিয়া সমস্ত দলের প্রার্থী থেকে হেভিওয়েটরা। মোদি অমিত শাহের পর এবার বাংলার ভোট প্রচারে আসেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পুরুলিয়ার জয়পুরের জনসভা করেন তিনি। আর এই সভা থেকে স্বামী বিবেকানন্দ আর নেতাজিকে গুলিয়ে ফেললেন আদিত্যনাথ! এমন এক মন্তব্য করেন, যা নিয়ে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে।

    পুরুলিয়ার জয়পুরের জনসভা থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, 'স্বামী বিবেকানন্দ বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব'! আর এরপর শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা। এই মন্তব্যকে হাতিয়ার করে বিজেপিকে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেস।

    যোগী আদিত্যনাথ বলেন, '' এই বাংলার মাটি স্বামী বিবেকানন্দকে জন্ম দিয়েছিল। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।'' এই মন্তব্যের পর ভুল বুঝতে পেরে পরক্ষনেই বদলে নিলেন তাঁর কথা। ভুল শুধরে নিয়ে তিনি বলেন, ''নেতাজির এই মন্তব্য ভারতের স্বাধীনতা সংগ্রামের মূল হাতিয়ার হয়ে গিয়েছিল। বিশ্ব মঞ্চে স্বামী বিবেকানন্দ সব ভারতীয়কে গর্বিত করেছিলেন। কারণ তিনি বলেছিলেন, গর্বের সাথে বলো তিনি হিন্দু।'' যোগীর এই মন্তব্যের পর কড়া ভাষায় আক্রম শানায় তৃণমূলও।

    তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা যোগী আদিত্যনাথ-এর মন্তব্যের জবাব দেন। তিনি বলেন, '' আজ যোদি জি সাষ্টাঙ্গে প্রণাম করে ভেবেছেন আমি কিছু বলব না? আমিও বলব। 'তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব', এটা নেতাজি সুভাষচন্দ্র বললেন নি কিন্তু। যোগী আদিত্যনাথ বলেছেন এটা স্বামী বিবেকানন্দের কথা। স্বামী বিবেকানন্দ বলছেন 'তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।'

    উল্লেখ্য, বেলেঘাটায় জনসভা করার পর সেক্সপিয়র সরণি আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্সপিয়র সরণি থানার উল্টোদিকে একটা ছোট মিটিং করেন তিনি। কোনও বড় মঞ্চ নেই, একজন দাঁড়াতে পারবে এমন একটি ছোট্টো স্টেজে দাঁড়িয়ে বক্তব্য রাখেন। তারপর তিনি গঙ্গা-যমুনা বলে একটি আবাসন আছে, সেখানে ঢুকে গিয়ে সেখানকার আবাসিকদের সঙ্গে কথা বলেন। এখানে সবাই একসঙ্গে থাকব, এই অঙ্গীকার করে সবার কাছে নিজের ভোট চান। নিজের নির্বাচনী কেন্দ্রের বিভিন্ন আবাসনে ঢুকে প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে এবার ডোর টু ডোর ক্যাম্পেনে নজর কাড়লেন মুখ্যমন্ত্রী।
  • Link to this news (আনন্দবাজার)