• ভোটের দু’দিন আগে থেকেই বাইক চালানোয় বিধিনিষেধ জারি করে দিল কমিশন! কোন কোন ক্ষেত্রে মিলবে ছাড়
    আনন্দবাজার | ২১ এপ্রিল ২০২৬
  • ভোটের দু’দিন আগে থেকেই বাইক চালানোর ক্ষেত্রে বেশ কিছুবিধিনিষেধ জারি করল নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়েজানানো হয়েছে, ভোটের দু’দিন আগে থেকে কোনও বাইক মিছিল করা যাবে না। সন্ধ্যা ৬টাথেকে সকাল ৬টা পর্যন্ত বাইক চালানো যাবে না। ভোটের দিন বাইক চালানোর ক্ষেত্রেও বেশকিছু নিয়ম মানতে হবে। নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে অবশ্য এই বিধিনিষেধ প্রযোজ্য হবেনা।

    কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোটের দু’দিন আগে সকাল৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইক চালানো যাবে। কিন্তু এই সময় বাইকের পিছনে কোনওযাত্রী বসতে পারবেন না। ভোটের দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইক চালানোযাবে। তবে শর্ত হল, ভোট দেওয়ার উদ্দেশ্যে বা জরুরি কোনও কাজে বাইক নিয়ে বেরোলে তবেইএই ছাড় মিলবে।

    তবে কমিশনের তরফে জানানো হয়েছে, জরুরি প্রয়োজনে (যেমনচিকিৎসা, পারিবারিক কাজ কিংবা স্কুলে শিশুদের নিয়ে যাওয়া-নিয়ে আসা) এই নিষেধাজ্ঞাবলবৎ হবে না। সামাজিক অনুষ্ঠানে যাওয়ার জন্য যাঁরা বাইকে সওয়ার হবেন, তাঁদেরও ছাড়দেওয়ার কথা বলা হয়েছে। কমিশন সূত্রে খবর, র‌্যাপিডো কিংবা অন্যান্য অ্যাপভিত্তিক পরিষেবার ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না।

    এর বাইরে কেউ বিধিনিষেধ থেকে ছাড় পেতে চাইলে তাঁকে স্থানীয়থানার কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে বলে জানিয়েছে কমিশন। এই নিষেধাজ্ঞাগুলিসংবাদপত্র, টিভি, সমাজমাধ্যমে ব্যাপক ভাবেপ্রচার করার নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতর। অবাধনির্বাচনের স্বার্থে এই বিধিনিষেধ যাতে লঙ্ঘিত না-হয়, তা নিশ্চিত করতে বলেছে‌কমিশন।

    আগামী ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) রাজ্যে প্রথম দফায় ১৫২টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে। প্রথম দফার ভোটের আগে সোমবার থেকেই ওই এলাকায় বাইক সংক্রান্ত বিধিনিষেধ কার্যকর হচ্ছে। দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোট হবে ২৯ এপ্রিল। দ্বিতীয় দফার ভোটের আগে ২৭ এপ্রিল থেকেই ওই সমস্ত এলাকায় ওই বিধিনিষেধ জারি হবে। কমিশনের নির্দেশের পরেই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুলিশ।
  • Link to this news (আনন্দবাজার)