অর্ডার করা জিনিস হাতে না পেয়ে টাকা মেটালেই গোল! ‘ক্যাশ অন ডেলিভারি’-কে হাতিয়ার করে চলছে প্রতারণা, ধৃত ১৭
আনন্দবাজার | ২২ এপ্রিল ২০২৬
অনলাইনে জিনিস অর্ডার করে অনেকেইতা হাতে পাওয়ার পরে নগদে অর্থাৎ ‘ক্যাশ অন ডেলিভারি’পদ্ধতিতে টাকা মেটান। এ বার এই ‘ক্যাশ অনডেলিভারি’-কে হাতিয়ার করে প্রতারণা শুরু হয়েছে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর।অভিযোগ, প্রতারকদের কথায় ভুল জায়গায় টাকা দিচ্ছেন বহু ক্রেতা। তার পরে আর হাতেপাচ্ছেন না অর্ডার করা জিনিস। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১৭ জনকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারকেরাডিজিটাল তথ্য চুরি করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ‘ক্যাশ অনডেলিভারির’ মাধ্যমে কারা জিনিস অর্ডার করেন,তা দেখে নেয়। সেই ক্রেতাকে উদ্দিষ্টসংস্থা বা বিক্রেতা জিনিস সরবরাহের আগে,প্রতারকেরা ফোন করে। তার পরে একাধিক অজুহাতেনগদের বদলে কিউআর কোডে টাকা মিটিয়ে দেওয়ার আবেদন করে।
যে সকল ক্রেতা জিনিস পাওয়ার আগে প্রতারকের ফাঁদে পড়ে কিউআর কোড বা ফোন নম্বরেটাকা পাঠিয়ে দিচ্ছেন, তাঁরা প্রতারণার শিকার হচ্ছেন বলে লালবাজার সূত্রেখবর। অভিযোগ, প্রতারকেরা অনলাইনে ক্রেতার কেনা জিনিস সরবরাহ করছেনা। পরে আসল অনলাইন সংস্থার কর্মীরা যখন জিনিস সরবরাহ করতে আসছেন, তখন ক্রেতারা বুঝতে পারছেন, যাকে টাকা পাঠিয়েছেন, তিনি ‘ডেলিভারি এজেন্ট’ নন।
তদন্তে নেমে লালবাজারের সাইবারপুলিশ গড়িয়াহাটের একটি কল সেন্টারে তল্লাশি চালিয়ে ন’জন মহিলা-সহ ১৭জনকে গ্রেফতার করেছে। ৪৩টি মোবাইল ফোন,সিম কার্ড, ল্যাপটপ, ওয়েরলেস ফোনবাজেয়াপ্ত করেছে পুলিশ। এ নিয়ে পুলিশের এক কর্তার পরামর্শ, ‘ক্যাশ অনডেলিভারি’-র মাধ্যমে অর্ডার করা জিনিস হাতে পাওয়ার আগে অনলাইনে টাকা মেটানোবাঞ্ছনীয় নয়। জিনিস পেয়ে নগদে দাম মেটানো উচিত।