ভোটের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সর্বদা ফোন খোলা রাখতেহবে। ফোন বন্ধ থাকা বা না-ধরার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধেকঠোর পদক্ষেপ করা হবে। রাজ্যে প্রথম দফার ভোটের এক দিন আগে বিজ্ঞপ্তি দিয়ে এমনটাইজানাল নির্বাচন কমিশন।
কমিশনের তরফে জানানো হয়েছে, সব ধরনের পর্যবেক্ষক, জেলানির্বাচনী আধিকারিক (ডিইও), পুলিশ সুপার, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিংঅফিসারকে নিজেদের ফোন নম্বর ডিইও ওয়েবসাইটে তুলতে হবে। কমিশনের নির্দেশ, এই সমস্তআধিকারিকদের ফোন বন্ধ রাখা চলবে না। তাঁদের সব ফোন ধরতে হবে। ফোনে চার্জ রাখারউপযুক্ত ব্যবস্থাও তাঁদের রাখতে হবে বলে জানিয়েছে কমিশন।
কমিশনের নির্দেশে এ-ও বলা হয়েছে যে, ভোটার এবং প্রার্থীরা সংশ্লিষ্টআধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে না-পারলে তা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনেগুরুতর অবহেলা হিসাবে বিবেচিত হবে। জেলা নির্বাচনী আধিকারিকেরা নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিকদের মোবাইলনম্বর দেওয়ার বিষয়টি সুনিশ্চিত করবেন। রাজ্য, জেলা ও বিধানসভাকেন্দ্রের কন্ট্রোল রুমের ফোন নম্বরও প্রচার করতে হবে। কমিশনের তরফে জানানো হয়েছে,ভোটের পরের দিন পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে।