ভোট শুরুর আগেই ভোটের লাইনে দাঁড়িয়ে পড়ল হাতি। ঝাড়গ্রামেরজিতুশোলের এই ঘটনায় বৃহস্পতিবার সকালে শোরগোল পড়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েনভোটারদের একাংশ। পরে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন।
বৃহস্পতিবার প্রথম দফায় রাজ্যের ১৫২টি বিধানসভা কেন্দ্রেভোট চলছে। ভোট হচ্ছে ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা কেন্দ্রেও। এই জেলার জিতুশোলপ্রাথমিক বিদ্যালয়েও ভোট শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে ভোট শুরুর আগে হঠাৎ ওইস্কুলের সামনে হাজির হয় হাতিটি। স্থানীয়দের কাছে রামলাল নামে পরিচিত ওই হাতি অবশ্যকারও ক্ষতি করেনি। বুথের সামনে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী গাড়িতে সামান্যউঁকিঝুঁকি মেরে নিজের খেয়ালে এগিয়ে যায় সে।
রামলালকে দেখতে ভিড় জমান স্থানীয়দের একাংশ। অন্য দিকে, ভোটকেন্দ্রেরসামনে হাতি ঘোরাফেরা করার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোন লোধাশুলি রেঞ্জের বনকর্মীরা।রামলালকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়ার পর ওই ভোটকেন্দ্রে নির্বিঘ্নেই ভোটশুরু হয়েছে।
হাতির উপদ্রব মোকাবিলায় কোমর বেঁধে নেমেছে বন দফতরও। হাতির গতিবিধি নিয়ন্ত্রণের জন্য ‘ঐরাবত’ গাড়ি-সহ ১৫ জনের একটি বিশেষ দল গঠন করা হয়েছে। তা ছাড়া জেলা জুড়ে ছড়িয়ে থাকা অন্যান্য হাতির দলের উপর নজর রাখতে ‘এলিফ্যান্ট ট্রেকার্স টিম’ এবং অভিজ্ঞ হুলা পার্টির সদস্যদের নিয়ে কুইক রেসপন্স টিম সর্বক্ষণ সক্রিয় রয়েছে।