ভোট প্রচারে কলকাতায় এসে ‘পরিবর্তনের সূর্যোদয়ে’রডাক দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তর কলকাতা লোকসভারঅন্তর্গত সাতটি বিধানসভার কেন্দ্রের দলীয় প্রার্থীদের সমর্থনে বুধবার সত্যনারায়ণপার্কে জনসভা করেছেন যোগী। সভায় যোগী বলেছেন, “উত্তরপ্রদেশে যেমন উন্নয়ন হয়েছে, পশ্চিমবঙ্গে নতুন সরকার ক্ষমতায় এলে সেই উন্নয়ন হবে। আঁধারের রাজত্ব শেষকরুন। পশ্চিমবঙ্গেপরিবর্তনের নতুন ভোর আসবে। সূর্যোদয় হবে।” যোগীর সভায় এ দিন উপচে পড়া ভিড় হয়। উত্তরকলকাতা সাংগঠনিক জেলার সভাপতি তমোঘ্ন ঘোষের দাবি, “মাত্র এক দিনের প্রস্তুতিতে এইবিপুল জনসমাগম। বাইরে থেকে এক জনও আসেননি। অনেকে নির্বাচনের কাজে ব্যস্ত। তার পরেওউত্তর কলকাতার মানুষের এই জনসমাগম প্রমাণ করছে, তৃণমূল হারছেই।” যদিও জোড়াসাঁকোরতৃণমূল প্রার্থী বিজয় উপাধ্যায় পাল্টা বলেছেন, “ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা থেকে লোক এনে ভিড় করেছে। এর কোনওপ্রভাব নেই এলাকায়। ওই সব বুলডোজার , মার-দাঙ্গার কথা বাংলার মানুষ ভাল ভাবে নেন না।”