• নন্দীগ্রামে বিজেপির হয়ে কাজ করছে পুলিশ, অভিযোগ শশীর! পিংলার ওসির অপসারণ দাবি করলেন শুভেন্দু
    আনন্দবাজার | ২৩ এপ্রিল ২০২৬
  • নন্দীগ্রামে পুলিশ বিজেপির হয়ে কাজ করছে বলে অভিযোগ তুলল
    তৃণমূল। দুই পুলিশকর্মীর নামোল্লেখ করে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে
    তারা। পাল্টা পক্ষপাতের অভিযোগ তুলে পশ্চিম মেদিনীপুরের পিংলার ওসিকে অপসারণ করার
    দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী।

    বৃহস্পতিবার সকালে তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠক করেন
    রাজ্যের বিদায়ী মন্ত্রী শশী পাঁজা। তৃণমূলের বক্তব্য, পক্ষপাতের অভিযোগ রয়েছে, এমন
    দুই পুলিশকর্মীকে নন্দীগ্রামে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য
    নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ অগ্রবালের সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে অভিযোগ
    জানায় তৃণমূলের প্রতিনিধিদল।

    অন্য দিকে, ভোট দেওয়ার পর শুভেন্দু জানান, এ বার অনেক ভাল
    ভোট হচ্ছে। তবে পিংলার ওসি চিন্ময় প্রামাণিকের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন
    তিনি। শুভেন্দু বলেন, “পিংলার ওসিকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে।” এই বিষয়ে তিনি
    রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে ফোন করে অভিযোগ জানিয়েছেন বলে জানান শুভেন্দু।
    তাঁর অভিযোগ, ওই পুলিশকর্মী বুথ থেকে বিজেপির এজেন্টদের তুলে নিয়ে যাচ্ছেন।

    প্রথম দফায় রাজ্যের ১৫২টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন
    হচ্ছে। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া ভোট মোটের উপর শান্তিপূর্ণ। সকাল ৯টা পর্যন্ত
    রাজ্যে ১৯ শতাংশ ভোট পড়েছে।
  • Link to this news (আনন্দবাজার)