তীব্র গরমে হাঁসফাঁস দশা দক্ষিণবঙ্গেরজেলাগুলিতে। পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ শুরু হয়ে গিয়েছে। তাপমাত্রা ছুঁয়ে ফেলেছে ৪০ডিগ্রির গণ্ডি। তার মধ্যেই স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কালবৈশাখীঝড়ও হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে। তবে গরমের অস্বস্তি জারি থাকবে।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পূর্ববাংলাদেশ এবং পার্শ্ববর্তী অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রতল থেকে তারউচ্চতা ০.৯ কিলোমিটার। এ ছাড়া, এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা গাঙ্গেয়পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত। এর ফলে পশ্চিম এবংউত্তর-পশ্চিম দিক থেকে শুকনো বাতাস রাজ্যে প্রবেশ করছে। তাপপ্রবাহের সম্ভাবনারয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে এর পাশাপাশি স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকেঝড়বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার তাপপ্রবাহের পরিস্থিতিরয়েছে পশ্চিম বর্ধমানে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুরেগরমের অস্বস্তির সতর্কতা জারি করা হয়েছে। একই সতর্কতা রয়েছে শুক্রবারও। তবে তার পরথেকে বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে ঝাড়গ্রাম, বীরভূম,মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর। ঝোড়ো হাওয়া থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটারবেগে। দক্ষিণবঙ্গের অন্তত ১২টি জেলায় শনিবার থেকে কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে।
শনিবার: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবংঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে বীরভূম,মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ায়। পশ্চিমাঞ্চলেরজেলাগুলিতে গরমের অস্বস্তিও থাকবে।
রবিবার: ঘণ্টায় ৫০ থেকে ৬০কিলোমিটার বেগে ঝড় হতে পারে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবংবাঁকুড়ায়। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঝোড়োহাওয়া থাকবে।
সোমবার: দুই বর্ধমান, পুরুলিয়া,ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়়া, উত্তর ২৪পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া বইতে পারেঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে। দক্ষিণের বাকি জেলায় হাওয়ার বেগ থাকবে ৪০ থেকে৫০ কিলোমিটার।
মঙ্গলবার: হাওড়া, দক্ষিণ ২৪পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়়ের সম্ভাবনা।বৃষ্টি হতে পারে বাকি জেলাতেও।
বুধবার: উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঝড়বৃষ্টি হবে। ঝোড়োহাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টিহতে পারে।
কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছেরবিবার থেকে। রবিবার এবং সোমবার শহরে ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ৪০ থেকে ৫০ কিলোমিটার।বুধবার পর্যন্ত তা চলবে। বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে শহরে। তার ফলেতাপমাত্রা সামান্য কমতে পারে। কিন্তু গরমের অস্বস্তি থাকবে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বর্ষণেরসতর্কতা রয়েছে শনিবার থেকে। ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে দার্জিলিং,জলপাইগুড়িতে। সঙ্গে উত্তরের অন্যান্য জেলাতেও বৃষ্টি হবে। ঝোড়ো হাওয়ার বেগ থাকবেঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। সোমবার পর্যন্ত ভারী বর্ষণ চলতে পারে উত্তরের একাধিকজেলায়।