• ‘ক্ষমতা আছে বলে যা খুশি করা যায় না, নাগরিকদের হেনস্থা করা হচ্ছে’! বাইকে কমিশনের বিধিনিষেধে মন্তব্য হাই কোর্টের
    আনন্দবাজার | ২৪ এপ্রিল ২০২৬
  • বাইকে বিধিনিষেধ নিয়ে নির্বাচন কমিশনের উদ্দেশে কড়া মন্তব্যকরল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণা রাও কমিশনের উদ্দেশে বলেন, “আপনারানিজেদের ক্ষমতার অপব্যবহার করছেন। নাগরিকদের এই ভাবে হেনস্থা করা হচ্ছে।”

    বিচারপতির এই পর্যবেক্ষণের পর শুক্রবার কমিশনের তরফে আদালতেহলফনামা জমা দেওয়া হবে। ওই হলফনামায় কমিশন জানাবে যে, কেন ভোটের দু’দিন আগে এইবিধিনিষেধ আরোপ করা হয়েছে। বাইক নিয়ে অতীতের খারাপ দৃষ্টান্তের কথাও আদালতকেজানাতে পারে কমিশন।

    বৃহস্পতিবার কমিশনের উদ্দেশে বিচারপতি রাও আরও বলেন যে, “এইভাবে সাধারণ নাগরিকের অধিকার হরণ করা যায় না। তা হলে গাড়িও বন্ধ করে দিন। তাতেওতো লোকজন বোমা-বন্দুক নিয়ে গিয়ে গোলমাল পাকাতে পারে!” একই সঙ্গে তাঁর সংযোজন, আদালতকেদেখান,গত পাঁচ বছরে ক’টা ক্ষেত্রে বাইকবাহিনীর গোলমাল পাকানোর নজির আছে? দু’দিনআগে থেকে সব কিছু স্তব্ধ করে দেওয়ার মতো পদক্ষেপ। আবারও বলছি কর্তৃপক্ষেরব্যর্থতা ঢাকতে এটা করা হচ্ছে।”

    মঙ্গলবার কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, ভোটের দু’দিন আগে থেকে কোনও বাইক মিছিল করা যাবে না।কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোটেরদু’দিন আগে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইক চালানো যাবে। কিন্তু এই সময়বাইকের পিছনে কোনও যাত্রী বসতে পারবেন না। ভোটের দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টাপর্যন্ত বাইক চালানো যাবে। তবে শর্ত হল, ভোটদেওয়ার উদ্দেশ্যে বা জরুরি কোনও কাজে বাইক নিয়ে বেরোলে তবেই এই ছাড় মিলবে।

    তবে কমিশনের তরফে জানানো হয়েছে, জরুরি প্রয়োজনে (যেমন চিকিৎসা, পারিবারিক কাজ কিংবা স্কুলে শিশুদের নিয়ে যাওয়া-নিয়ে আসা)এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। সামাজিক অনুষ্ঠানে যাওয়ার জন্য যাঁরা বাইকে সওয়ারহবেন, তাঁদেরও ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। কমিশন সূত্রে খবর, র‌্যাপিডো কিংবা অন্যান্য অ্যাপভিত্তিক পরিষেবার ক্ষেত্রেএই নিয়ম কার্যকর হবে না। এর বাইরে কেউ বিধিনিষেধ থেকে ছাড় পেতে চাইলে তাঁকেস্থানীয় থানার কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে বলে জানায় কমিশন।

    কমিশনের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে বুধবার হাই কোর্টের দৃষ্টিআকর্ষণ করা হয়। বিচারপতি রাও মামলা দায়ের করার অনুমতি দিয়েছিলেন। বৃহস্পতিবার সেই মামলারই শুনানি হল।
  • Link to this news (আনন্দবাজার)