• মোদীর হাতে শমীকের শক্তি
    আনন্দবাজার | ২৫ এপ্রিল ২০২৬
  • পশ্চিমবঙ্গে এ বারের বিধানসভা নির্বাচনে ‘বাঙালিঅস্মিতা’কে হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস। বাংলা ও বাঙালির সংস্কৃতির সঙ্গে তাদেরকোনও বিরোধ নেই, সেই বার্তা দিতে মরিয়া বিজেপিও। সেই কৌশলেরই অঙ্গ হিসেবে এ বারপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে কবি শক্তি চট্টোপাধ্যায়ের প্রতিকৃতি উপহারহিসেবে তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। পানিহাটির ‘বিজয় সঙ্কল্পসভা’য় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সময়ে শমীক তাঁর হাতে শক্তির ছবি তুলেদিয়েছেন। শমীক বরাবরই কবি শক্তির ভক্ত। তাঁরই উদ্যোগে শক্তির ছবি এঁকে দিয়েছেনসুব্রত গঙ্গোপাধ্যায়। এ বার বাংলায় প্রচারে এসে ছবি উপহার পেলে তাঁদের ধন্যবাদজানিয়ে পরে চিঠি পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী। শিল্পী সুব্রতকেও আগে চিঠি দিয়েছেনতিনি। এর আগে রাজ্যে মোদীর সভামঞ্চে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি উপহারদিয়েছিলেন শমীক। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর পরবর্তী সফরের জন্য সুব্রতের আঁকামহানায়ক উত্তমকুমারের ছবি তৈরি রাথা হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)