• তারের উপর ভেজা কাপড় মেলতে গিয়ে দুর্ঘটনা! একবালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু, জখম আরও এক
    আনন্দবাজার | ২৬ এপ্রিল ২০২৬
  • কলকাতার একবালপুর থানা এলাকার ভূকৈলাস রোডে শনিবার বিদ্যুৎস্পৃষ্ট হলেন দু’জন। এই ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। অন্য জন, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

    পুলিশ সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম শিবশরণপ্রসাদ সাউ (৫১)। আহত দেবশরণ সাউ (৪৫)। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, নিজের বাড়িতে ভেজা জামাকাপড় তারে মেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন শিবশরণ। তাঁকে বাঁচাতে গিয়ে দেবশরণও বিদ্যুৎস্পৃষ্ট হন।

    পরিজন এবং স্থানীয়েরা দু’জনকেই উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা শিবশরণকে ‘মৃত’ ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ব্যক্তিগত বৈদ্যুতিক মিটারের ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেছে। ভোটের আগে এমন ঘটনা সাময়িক ভাবে একবালপুর এলাকায় উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে পুলিশের পাশাপাশি সিইএসসি-র কর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
  • Link to this news (আনন্দবাজার)