• লড়েও ড্র মহমেডানের
    আনন্দবাজার | ২৮ এপ্রিল ২০২৬
  • পিছিয়ে পড়েও দু’বার প্রত‌্যাবর্তন করে রবিবার স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে কোনওমতে ড্র করল মহমেডান স্পোর্টিং। যদিও ১০ ম‌্যাচে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের শেষেই থাকল মেহরাজউদ্দিন ওয়াডুর দল। ফলে অবনমন প্রায় নিশ্চিত মহমেডানের।

    ম‌্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ভঙ্গিতে শুরু করে। ১৫ মিনিটে গোলরক্ষক পদম ছেত্রী নিজেদের বক্সে ফাউল করেন দিল্লির এক ফুটবলারকে। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি দিল্লির মাতিজা বাবোভিচ। যদিও এই পেনাল্টি নিয়ে প্রশ্ন রয়েছে। ৪০ মিনিটে মাকান ছোটের বাড়ানো লম্বা বল থেকে দিল্লির ডিফেন্ডার ও গোলরক্ষকে পরাস্ত করে দুরন্ত গোল করেন অ‌্যাডিসন সিংহ। দ্বিতীয়ার্ধের শুরুতেই জোসেফ সানির পাস থেকে নিজের তথা দলের দ্বিতীয় গোল করেন মাতিজা। ৬৫ মিনিটে লালনগাইসাকার মাপা ক্রস থেকে হেড দিয়ে সমতা ফেরান হীরা মণ্ডল।

    ম‌্যাচের পরে মহমেডানের কোচ মেহরাজউদ্দিন বলেছেন, “শত প্রতিকূলতার মধ‌্যেও ছেলেরা নিজেদের সেরাটা দিয়ে লড়াই করেছে। সুযোগ নষ্ট না হলে জিততে পারতাম।”
  • Link to this news (আনন্দবাজার)