• গভীর রাতে ফিরহাদের বাড়িতে পুলিশ পর্যবেক্ষক, কেন্দ্রীয় বাহিনী! মেয়র জানান, ‘ভবানীপুর নিয়ে হুঁশিয়ারি’ দেওয়া হয়েছে
    আনন্দবাজার | ২৮ এপ্রিল ২০২৬
  • কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে সোমবার গভীর রাতেহানা দেয় পুলিশ পর্যবেক্ষক এবং কেন্দ্রীয় বাহিনীর কয়েক জন জওয়ান। মেয়র ঘনিষ্ঠমহলে জানিয়েছেন, এলাকায় যাতে ভোট শান্তিপূর্ণ ভাবে হয়, সেই নিয়ে ‘হঁশিয়ারি’ দিয়েছেনপুলিশ পর্যবেক্ষক। অশান্তি হলে তিনি ‘কড়া পদক্ষেপ’ করবেন বলেও জানিয়েছেন। ফিরহাদ যদিও জানিয়েছেন, যেএলাকায় তাঁর বাড়ি তিনি সেখানকার প্রার্থী নন। তাই বুধবার, দ্বিতীয়দফার ভোটের দিনে তিনি সেখানে থাকবেন না। ফিরহাদের বাড়িতে হানার বিষয়টি হাই কোর্টেমামলার শুনানিতে উল্লেখ করেছেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

    তৃণমূলের সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে পুলিশপর্যবেক্ষক কেন্দ্রীয় বাহিনীর কয়েক জন জওয়ানকে সঙ্গে নিয়ে মেয়রের চেতলারবাড়িতে যান। তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে চান ওই পুলিশ আধিকারিক। তাঁর সঙ্গে কথাওবলেন ফিরহাদ। ঘনিষ্ঠ মহলে ফিরহাদ জানিয়েছেন, পুলিশপর্যবেক্ষকের পক্ষ থেকে ‘হুঁশিয়ারি’ দিয়েবলা হয়েছে, ওই এলাকায় ভোট যেন সম্পূর্ণ শান্তিপূর্ণ ভাবেসম্পন্ন হয়। কোনও রকম অশান্তি তিনি বরদাস্ত করবেন না। যদি কোথাও কোন অশান্তিরঘটনা ঘটে, তবে তিনি কড়া ব্যবস্থা নিতে বাধ্য হবেন।

    পাল্টা মেয়র ওই পুলিশ আধিকারিককে জানান, চেতলাএলাকায় কোনও নির্বাচনে এখন পর্যন্ত অশান্তি হয়নি, এ বারওহবে না। তিনি আরও জানান, তাঁর বাসভবন রয়েছে কলকাতা পুরসভার৮২ নম্বর ওয়ার্ডে, যা ভবানীপুর বিধানসভার অংশ। ওই কেন্দ্রেপ্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কলকাতাবন্দর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী। বুধবার, ভোটের দিন তিনিসেই কেন্দ্রেই থাকবেন।

    ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপি প্রার্থী হিসাবেলড়াই করছেন বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই কেন্দ্রেশান্তিপূর্ণ ভাবে ভোট করানোই এখন লক্ষ্য কমিশনের।

    দ্বিতীয় দফার ভোটের আগে সমস্যা সৃষ্টিকারী (ট্রাবলমেকার)-দের নামের তালিকা প্রকাশ নিয়ে মঙ্গলবার কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণকরে তৃণমূল। সেই মামলার শুনানিতে কল্যাণ উল্লেখ করেন, রাজ্যেরমন্ত্রীর বাড়িতে মাঝরাতে পুলিশ চলে গিয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)