গয়ায় পিণ্ডদান সেরে ফেরার পথে দুর্ঘটনা, সিঙ্গুরে বাবা-মা এবং দুই কন্যার মৃত্যু! জখম আরও ছ’জন
আনন্দবাজার | ০১ মে ২০২৬
গয়ায় পিণ্ডদান করতে গিয়েছিল একটি পরিবার। বাড়ি ফেরার পথেদুর্ঘটনায় মৃত্যু ওই পরিবারের চার সদস্যের। দুর্ঘটনায় জখম গাড়িচালক-সহ আরও ছ’জন।তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার ভোরে দুর্ঘটনাটি হয়েছে হুগলির সিঙ্গুরের রতনপুরে১৯ নম্বর জাতীয় সড়কে ডানকুনিমুখী লেনে। সেখানে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে ধাক্কা মারে চারচাকার একটি গাড়ি। গাড়িটিতে চালক-সহ ছিলেন মোট ১০জন। আরোহীদের ন’জন একই পরিবারের সদস্য।
পুলিশ সূত্রে খবর, পিতৃপুরুষকে পিণ্ডদান করে গয়া থেকে ফিরছিল ডানকুনি থানার পরিবারটি। দুর্ঘটনায় মারা যান পরিতোষ কীর্তনীয়া (৫৯) এবং কাজল কীর্তনীয়া (৫৫)। সম্পর্কে তাঁরা স্বামী-স্ত্রী বলে জানা গিয়েছে। দম্পতির দুই কন্যাফুলি মুখোপাধ্যায় (৩৩) এবং মিঠু বাগ (৩১)-ও অকুস্থলে মারা গিয়েছেন।
স্থানীয় সূত্রে খবর, ভোরে সিঙ্গুরের রতনপুরে ১৯ নম্বরজাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে সজরে ধাক্কা মারে গাড়িটি। দুমড়ে মুচড়ে যায় গাড়িটির সামনের অংশ। গুরুতর আহত হয়েছিলেন গাড়ির চালক-সহ ১০জন। সেখান থেকে তাঁদের উদ্ধার করে সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকেরা চার জনকে মৃত বলে ঘোষণা করেন। আহত ছ’জনের মধ্যে পাঁচ জনকে সিঙ্গুরট্রমা কেয়ার সেন্টার থেকে ওয়ালস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতের মধ্যেএক শিশুও ছিল। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।