• আবার উত্তপ্ত ফলতা! ঘটনাস্থলে পুলিশ পর্যবেক্ষক অজয়পাল, যান তৃণমূল প্রার্থী জাহাঙ্গিরও, অবরোধ বিজেপির
    আনন্দবাজার | ০১ মে ২০২৬
  • ভোট মিটতেই ফলতায় অশান্তি আর অশান্তি! বিজেপি কর্মীদের উপরমারধরের অভিযোগে আবার উত্তপ্ত হল দক্ষিণ ২৪ পরগনার ওই বিধানসভা এলাকা। এ বারঘটনাস্থল হাশিমনগর। সেখানে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পর্যবেক্ষক আইপিএস অজয়পাল শর্মাহাজির হয়েছেন। অকুস্থলে গিয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। ওই জায়গায় উপস্থিত হন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানও।

    বিজেপির লোকজন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগএনে জাতীয় সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। হাশিমনগরএলাকার বাসিন্দাদের একাংশ তথা বিজেপি কর্মীদের অভিযোগ, তাঁদের ভোট দিতে দেওয়াহয়নি। তার প্রতিবাদ করায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে কিছু লোকজন হামলাচালিয়েছেন। বিজেপির কর্মী এবং সমর্থকদের মারধর করা হয়েছে। এর প্রতিবাদে ১১৭ নম্বরজাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হন তাঁরা।

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন বিজেপি প্রার্থী দেবাংশু।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফলতা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গিয়েছে। বিক্ষোভকারীদেরসঙ্গে বেশ কিছু ক্ষণ কথা বলে তারা। তাঁদের নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। বিজেপিদাবি তুলেছে, পুনর্নির্বাচনের। যদিও তৃণমূল বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে। তৃণমূলঅঞ্চল সভাপতি ইসরাফিল সর্দার বলেন, ‘‘এই গন্ডগোলের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্কইনেই।’’ এর মধ্যে বিশেষ পুলিশ পর্যবেক্ষক অজয়পাল ঘটনাস্থলে হাজির হচ্ছেন। সব মিলিয়েউত্তেজনা বাড়ছে।

    উল্লেখ্য, দ্বিতীয় দফা ভোটের শুরু থেকেই উত্তপ্ত ফলতা। বিশেষতপুলিশ পর্যবেক্ষক বনাম তৃণমূল প্রার্থীর ঠান্ডা যুদ্ধ দেখা গিয়েছে সেখানে। এরমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকেরদফতর সূত্রে জানা যায়, যে ৭৭টি বুথে পুনর্নির্বাচনের আবেদন জানানো হয়েছে, তার মধ্যে রয়েছে ফলতা বিধানসভারই ৩২টি বুথ। ফলতা, ডায়মন্ড হারবারএবং বজবজ বিধানসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের অন্তর্গত।

    শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। পুলিশি আশ্বাসে বিক্ষোভ তুলে নিয়েছে বিজেপি।
  • Link to this news (আনন্দবাজার)