স্বরূপনগর সীমান্তে বিপুল পরিমাণ বাংলাদেশি অর্থ-সহ গ্রেফতার ভারতীয় যুবক, ভোটের ফলের আগে শোরগোল
আনন্দবাজার | ০৩ মে ২০২৬
ভোটের ফলঘোষণার আগের দিন সীমান্ত এলাকা থেকে ৯ লক্ষবাংলাদেশি টাকা-সহ গ্রেফতার এক ভারতীয়। রবিবারই আদালতে হাজির করিয়েছে উত্তর ২৪পরগনার স্বরূপনগর থানার তারালি সীমান্ত এলাকায়।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তর নাম ইলিয়াস গাজি। বাড়িস্বরূপনগর থানারই তারালি এলাকায়।
পুলিশ সূত্রে খবর, ভোরে ইলিয়াস নামে ওই ব্যক্তিবাইক নিয়ে তারালি সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিলেন। তাঁকে দেখে সেখানকার কর্মরতবিএসএফ জওয়ানদের সন্দেহ হয়। আটক জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। তল্লাশির সময় বাইকেরসিটের তলা থেকে পাওয়া যায় বিপুল পরিমাণ বাংলাদেশি টাকা। সব মিলিয়ে অর্থের পরিমাণ ৯লক্ষ টাকা। পুরোটাই বাংলাদেশি টাকা।
তার পর ১৪৩ নম্বর বিএসএফের ব্যাটালিয়নের পক্ষ থেকে ইলিয়াসকেস্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। উদ্ধার হওয়া অর্থও তুলে দেওয়া হয়েছেতাঁর হাতে। স্বরূপনগর থানার পুলিশ তাঁকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করিয়েছে।