• গণনায় এত দেরি হচ্ছে কেন? ‘নির্বাক’ নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন তৃণমূলের, কর্মীরা দুর্গ ধরে রাখবেন, বললেন চন্দ্রিমা
    আনন্দবাজার | ০৪ মে ২০২৬
  • ভোটগণনায় বিলম্ব হচ্ছে বলে অভিযোগ তুলল তৃণমূল। এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে কৈফিয়ত চেয়েছে তারা। সোমবার রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা দমদম উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “তৃণমূলের পক্ষ থেকে বলতে চাই, এত দেরি হচ্ছে কেন গণনায়? দু’-তিন রাউন্ড গণনা হয়েছে কোথাও কোথাও। কোথাও কোথাও তা-ও হয়নি। নির্বাচন কমিশন এত নীরব হয়ে আছে কেন?” গণনার প্রাথমিক প্রবণতা (ট্রেন্ড) দ্রুত প্রকাশ করার দাবি জানিয়েছেন তিনি।

    ভোটের প্রাথমিক ফল যে ইঙ্গিতই দিক, তৃণমূলকর্মীরা নিজেদের দুর্গ আগলে থাকবেন বলে জানিয়েছেন চন্দ্রিমা। তিনি বলেন, “আমাদের কর্মীরা দুর্গ ধরে থাকবে। তারা ছেড়ে কথা বলবে না।”

    রাজ্যের ২৯৩টে বিধানসভা কেন্দ্রে ভোটগণনা চলছে। অধিকাংশ আসনেই তিন-চার রাউন্ড গণনা হয়ে গিয়েছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিজেপি ১৮৩টি আসনে এবং বিজেপি ১০২টি আসনে এগিয়ে রয়েছে। বাম জোট এগিয়ে রয়েছে দু’টি আসনে। অন্য দলগুলি এগিয়ে রয়েছে ছ’টি আসনে।
  • Link to this news (আনন্দবাজার)