সরকারি হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে সোনা-নগদ উদ্ধার! জীবনতলায় প্রশ্নের মুখে চিকিৎসক
আনন্দবাজার | ০৬ মে ২০২৬
সরকারি হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে উদ্ধার হল বিপুলপরিমাণ নগদ টাকা, সোনার গয়না এবং জমির দলিল। মঙ্গলবার এইঘটনাকে কেন্দ্র করে শোরগোল দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার মঠেরদিঘি গ্রামীণহাসপাতালে। প্রশ্নের মুখে পড়েছেন এক চিকিৎসক।
মঙ্গলবার সকালে হাসপাতালের অপারেশন থিয়েটারে একটি ব্যাগপান। ব্যাগ খুলতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ সোনাদানা, নগদটাকা এবং একাধিক জমির নথি। খবর পেয়ে হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপিকর্মী-সমর্থকেরা। তাঁদের দাবি, তৃণমূল নেতার দেওয়া টাকা-গয়না হাসপাতালে লুকিয়ে রেখেছিলেন এক চিকিৎসক।
বিজেপির এ-ও অভিযোগ, বিদায়ী বিধায়ক শওকত মোল্লা-ঘনিষ্ঠতৃণমূল নেতা হোসেন গাজির বেআইনি ভাবে সম্পত্তি হাসপাতালে লুকিয়ে রেখেছিলেন। হাসপাতালেরদায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শাহরুখ খানের দাবি, স্থানীয় তৃণমূলেরবুথ সভাপতির ছেলে সামসের মীর ওই ব্যাগটি সেখানে রেখে গিয়েছিলেন। মীরের সঙ্গে তাঁর হাসপাতালেকাজ করার সূত্রে আলাপ। বিশ্বাস করে ব্যাগটি রেখেছিলেন। তিনি জানান, মীর হাসপাতালের অস্থায়ী কর্মী।
জীবনতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত শুরু করেছে।