• রণজয়ের পরিবার মধ্যমগ্রামে, শুভেন্দুর আপ্তসহায়কের খুনের ঘটনার পরে কেমন আছেন সকলে?
    আনন্দবাজার | ০৭ মে ২০২৬
  • বুধবার রাতে মধ্যমগ্রামের দোহাড়িয়া এলাকায় নিজের বাড়ির কাছে দুষ্কৃতীদের গুলিতে খুন হন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত মধ্যমগ্রাম এবং সংলগ্ন এলাকা। মধ্যমগ্রামের দেবদাসপল্লি এলাকায় অভিনেতা রণজয় বিষ্ণুর বাড়ি। অভিনেতা এখন সেখানে না থাকলেও তাঁর মা এবং পরিবারের অনেকেই থাকেন দেবদাসপল্লিতে। এই ঘটনার পরে নায়কের পরিবার কী অবস্থায় আছে?

    অভিনেতা জানিয়েছেন, পরিবারের সঙ্গে সকাল-বিকেল কথা হচ্ছে। তাঁরা ঠিক আছেন। রণজয় বললেন, “আমাদের বাড়ি দেবদাসপল্লি অঞ্চলে। পুরো এলাকাই উত্তপ্ত হয়ে রয়েছে, এ কথা ঠিক। কিন্তু আমাদের পরিবারের কেউ কোনও দিন সক্রিয় ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। যুক্ত থাকলে আজ কী উত্তর হত জানি না। তবে ওঁরা ঠিক আছেন। কথা হয়েছে। চিন্তার কিছু নেই।”

    এই মুহূর্তে রণজয়কে দর্শক দেখছে ‘প্রতিজ্ঞ়া’ ধারাবাহিকের শুটিংয়ে। নতুন শুরু হয়েছে, ফলে চাপও বেশি। এর মধ্যেই আবার ধুম জ্বর নায়কের। অসুস্থতা নিয়েই শুটিং চালাচ্ছেন রণজয়। বৃহস্পতিবার জ্বর নিয়েই শুটিং করছিলেন। কিন্তু তার পরে আর না পেরে ডাক্তারের কাছে গিয়েছেন। পরিবারের সবাই ঠিক আছেন, তাই একটু স্বস্তি। তবে নিজের শরীর খারাপ থাকায় কিছুটা অস্বস্তিতে রয়েছেন নায়ক।
  • Link to this news (আনন্দবাজার)