• ব্রিগেড ময়দানে গোটা ভারত! শুভেন্দুর শপথগ্রহণে হাজির বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী-সহ কেন্দ্রীয় মন্ত্রীরা
    আনন্দবাজার | ০৯ মে ২০২৬
  • ব্রিগেডে রাজ্যের বিজেপি সরকারের হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ভারতবর্ষ! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ উপস্থিত রয়েছেন অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা। হাজির রয়েছেন বিজেপিশাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও। তা ছাড়াও মঞ্চে দেখা যাচ্ছে ব়িজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন-সহ অন্য পদাধিকারীদের।

    পশ্চিমবঙ্গে এক সঙ্গে এত সংখ্যক মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীদের সমাবেশ প্রায় বিরল বলেই মনে করছেন অনেকে। ১৯৭৭ সাল থেকে পশ্চিমবঙ্গে যে দলই শাসনক্ষমতায় থেকেছে, জাতীয় রাজনীতিতে তারাই বিরোধী আসনে থেকেছে। তার পর থেকে এই প্রথম কেন্দ্রে এবং রাজ্যে একই দল ক্ষমতায় অধিষ্ঠিত হল।

    রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে দেশের ২১টি জায়গায় ক্ষমতায় রয়েছে বিজেপির নেতৃত্বাধীন শাসকজোট এনডিএ। এনডিএ এবং বিজেপিশাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের মধ্যে অধিকাংশকেই দেখা গিয়েছে ব্রিগেডের মঞ্চে। উপস্থিত হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিঁ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা প্রমুখ।

    মঞ্চে মোদী-শাহ ছাড়াও উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান প্রমুখ। এনডিএ-র শরিক দলগুলির মধ্যে এলজেপি (আর)-র রামবিলাস পাসওয়ান, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি নেতা চন্দ্রবাবু নায়ডু প্রমুখ।
  • Link to this news (আনন্দবাজার)