• আইএসএলে অবনমনের সিদ্ধান্ত প্রত্যাহ্যার করা হোক, ফেডারেশন সভাপতিকে চিঠি মহমেডানের, না মানলে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি
    আনন্দবাজার | ০৯ মে ২০২৬
  • এ বারের আইএসএল আয়োজন করা হচ্ছে ভিন্ন পদ্ধতিতে। দুই পর্বের বদলে প্রতিটি দল এক বারই একে অপরের বিরুদ্ধে খেলছে। এই পরিস্থিতিতে পয়েন্ট তালিকায় সকলের নীচে থাকা দলকে যাতে পরের ধাপে নামিয়ে না দেওয়া হয়, তার আবেদন করে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে আইনি চিঠি দিল মহমেডান। তাদের দাবি, ফেডারেশন সিদ্ধান্ত প্রত্যাহ্যার না করলে আইনি লড়াইয়ে বাধ্য হবে তারা। উল্লেখ্য, এই মুহূর্তে পয়েন্ট তালিকায় সকলের নীচে থাকায় অবনমন হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা মহমেডানেরই।

    মহমেডানের দাবি, স্বত্ব নিয়ে টালবাহানায় এমনিতেই গত মরসুম শেষ হওয়ার প্রায় ৩০০ দিন পর আইএসএল শুরু হয়েছে। তার জন্য বহু ক্লাবকে আর্থিক সমস্যার মধ্যে পড়তে হয়েছে। সঠিক পরিকল্পনাও করা যায়নি। কোনও মতে ফেডারেশন আইএসএল আয়োজন করলেও জোর করে ক্লাবগুলির থেকে অংশগ্রহণ বাবদ টাকার দাবি করেছে, যার বিরোধিতা করেছে মহমেডান।

    পাশাপাশি তাদের দাবি, ফেডারেশন এখনও দীর্ঘমেয়াদি পরিকল্পনা, ক্লাবগুলির লভ্যাংশের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি স্থির করতে পারেননি। লিগের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তাই এই পরিস্থিতিতে অবনমন কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।

    মহমেডান জানিয়েছে, আর্থিক সমস্যা এবং অন্যান্য কারণে (ফিফা নির্বাসন) তারা এ বছর দরকার মতো ফুটবলার কিনতে পারেনি। তার প্রভাব পড়েছে পারফরম্যান্সে। আইএসএলের অনিশ্চয়তাও দায়ী এর নেপথ্যে। মাঝপথ থেকে বিনিয়োগকারী সরে যাওয়ার কারণেও তারা সমস্যায় পড়েছে। ক্লাব চালাতে অনেক রকম সমস্যা হচ্ছে। তা সত্ত্বেও মহমেডান সক্রিয় ভাবে আইএসএলের প্রতিটি ম্যাচ খেলছে। তাই সহানুভূতি দেখিয়ে তাদের অবনমন না করানোর আর্জি জানানো হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)