• রবিবারও কালবৈশাখী রাজ্য জুড়ে! কলকাতায় ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের পূর্বাভাস, চলবে কত দিন
    আনন্দবাজার | ১০ মে ২০২৬
  • অক্ষরেখা আর ঘূর্ণাবর্তের জোড়া ফলায় কালবৈশাখী রাজ্য জুড়ে চলবেরবিবারও। দক্ষিণবঙ্গে পরের সপ্তাহ থেকে কমবে ঝড়বৃষ্টি। সেই সঙ্গে দক্ষিণবঙ্গেবাড়বে গরম। তবে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে চলবে ঝড়বৃষ্টি।

    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, হিমালয় পার্বত্য অঞ্চল সংলগ্ন উত্তরবঙ্গেরয়েছে ঘূর্ণাবর্ত। অন্য দিকে, পূর্ব রাজস্থান থেকে পূর্ব ঝাড়খণ্ড পর্যন্ত রয়েছে একটিঅক্ষরেখা। এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। তার জেরেঝড়বৃষ্টির উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে রাজ্যে।

    রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য সতর্কতারয়েছে। হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির পাশাপাশিঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। ওই জেলাগুলিতে রয়েছে কমলা সতর্কতা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা বৃষ্টির পাশাপাশি, ঘণ্টায় ৪০থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাস রয়েছে। সেখানে হলুদ সতর্কতা রয়েছে।সোমবার থেকে দক্ষিণবঙ্গে কমবে ঝড়বৃষ্টি। বিক্ষিপ্ত ভাবে কয়েক জেলায় চললেও সতর্কতাজারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

    আগামী দু’দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার হেরফের হবে না। তার পরের দু’দিনসর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। উত্তরবঙ্গে আপাতত সাত দিনতাপমাত্রার হেরফের হচ্ছে না।

    হাওয়া অফিস জানিয়েছে, রবিবার উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড়বৃষ্টির সতর্কতারয়েছে। সোমবার ঝড়বৃষ্টি হলেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি। বৃহস্পতিবারপর্যন্ত উত্তরবঙ্গের আট জেলাতেই রয়েছে ঝড়বৃষ্টির সতর্কতা।
  • Link to this news (আনন্দবাজার)