• তৃণমূল নেতার ‘ঘনিষ্ঠের’ বাড়িতে পিস্তল, কার্তুজ, ম্যাগাজ়িন উদ্ধার! বহরমপুরে গ্রেফতার গৃহকর্ত্রী
    আনন্দবাজার | ১০ মে ২০২৬
  • তৃণমূল নেতার এক ঘনিষ্ঠের বাড়িতে অভিযান চালিয়ে একাধিকআগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করল পুলিশ। গ্রেফতার গৃহকর্ত্রী। শনিবার মুর্শিদাবাদেরবহরমপুর শহরের গির্জাপাড়া এলাকার ঘটনা।

    স্থানীয় সূত্রে খবর, বহরমপুর টাউন যুব তৃণমূলসভাপতি পাপাই ঘোষের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অসীম সরকারের বাড়িতে তল্লাশি চালিয়েছিলপুলিশ। অভিযানে উদ্ধার হয়েছে তিনটি পিস্তল, ১৪০ রাউন্ডকার্তুজ এবং চারটি ম্যাগাজ়িন। পুলিশের অনুমান, এলাকায় হামলার ছক কষছিলেনঅভিযুক্তেরা। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দিলেও বাড়িমালিক এবংঅভিযুক্ত নেতা আগেই গা ঢাকা দেন। অসীমের স্ত্রী টুকু সরকারকে গ্রেফতার করেছেপুলিশ।

    শনিবার ধৃত মহিলাকে বহরমপুর জেলা জজ আদালতে হাজির করানো হয়।তদন্তের স্বার্থে ধৃতকে ১০ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল পুলিশ। তবেধৃতদের সাত দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন বিচারক। এখন পলাতক নেতা এবংবাড়িমালিকের খোঁজে পুলিশ। কোথা থেকে অস্ত্র আনা হয়েছিল, কী উদ্দেশ্যে সেগুলোবাড়িতে মজুত করা হয়েছিল, এই কাজে আর কারা জড়িত, জানার চেষ্টা করছে পুলিশ।
  • Link to this news (আনন্দবাজার)