দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
মুখ্যমন্ত্রী হওয়ার পরে সোমবার প্রথম নবান্নে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। তার আগে সকালে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে একটি সাংগঠনিক বৈঠক করবেন তিনি। আজ দুপুর ১২টায় তাঁর নেতৃত্বে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে। পাশাপাশি তিনটি প্রশাসনিক বৈঠকও রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দুর। রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের নিয়ে প্রথমে একটি পর্যালোচনা বৈঠক করবেন তিনি। এর পরে দুপুরে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। তার পরে বিকেলে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও একটি বৈঠক রয়েছে শুভেন্দুর। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।
বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ২৭লক্ষের বেশি বিবেচনাধীন নাম বাদ গিয়েছে। ওই নাম বাদ রেখেই পশ্চিমবঙ্গের বিধানসভানির্বাচন শেষ হয়েছে। জয়ী হয়ে সরকার গঠন করেছে বিজেপি। এই অবস্থায় আজ সুপ্রিমকোর্টে এসআইআর মামলার শুনানি রয়েছে। বেলা সাড়ে ১২টা নাগাদ প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে শুনানি হওয়ার কথা। আজ সেখানে কী হয় সে দিকে নজর থাকবে।
কেরলের মুখ্যমন্ত্রীর কুর্সিতে কেবসবেন, তা চূড়ান্ত নয়।যদিও কেরলের রাজনীতিতে কান পাতলে শোনা যাচ্ছে তিন নাম। কেসি বেণুগোপাল, ভিডি সতীশন এবং রমেশ চেন্নিথালা। এই তিন জনের মধ্যে কেমুখ্যমন্ত্রীর আসনে বসবেন, তা চূড়ান্তকরবে কংগ্রেস হাইকমান্ড। তবে কবে চূড়ান্ত হবে, তা এখনও স্পষ্ট নয়। আজ এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।
রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে।এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। একটি ঘূর্ণাবর্ত পূর্ব বিহার থেকেপশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন অঞ্চল পর্যন্ত বিস্তৃত। আবার আর একটি ঘূর্ণাবর্তঅবস্থান করছে পূর্ব রাজস্থান থেকে পূর্ব ঝাড়খণ্ড পর্যন্ত। তার সঙ্গে বঙ্গোপসাগরথেকে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এই সামগ্রিক পরিস্থিতি ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশসৃষ্টি করছে। ফলে প্রতি দিন রাজ্যের কোনও না কোনও জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাসরয়েছে।
আইপিএলে এক সময় নিয়মিত ভাবেশীর্ষস্থান ধরে রাখা পঞ্জাব কিংস পর পর হারের কারণে নেমে গিয়েছে শীর্ষস্থানে। তবেশীর্ষে ওঠার সুযোগ এখনও রয়েছে। সোমবার ফর্মে না থাকা দিল্লিকে হারাতে পারলেইপয়েন্ট তালিকায় সকলের উপরে চলে যাবে শ্রেয়স আয়ারের দল। সন্ধ্যা ৭.৩০টা থেকে শুরুখেলা। দেখা যাবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেল এবং জিয়োহটস্টার অ্যাপে।
১০ ম্যাচের পর আইএসএলের শীর্ষে রয়েছেইস্টবেঙ্গল। ট্রফি জেতার লড়াইয়ে ভালমতো রয়েছে তারা। সুবিধা হয়েছে জামশেদপুর এবংমোহনবাগান পয়েন্ট নষ্ট করায়। সোমবার ঘরের মাঠে পঞ্জাবকে হারাতে পারলে শীর্ষস্থানআরও মজবুত করবে লাল-হলুদ। সন্ধ্যা ৭.৩০টা থেকে শুরু ম্যাচ। দেখা যাবে সোনিস্পোর্টস ২ চ্যানেল এবং ফ্যানকোড অ্যাপে।