শপথ নেবেন বিধানসভার প্রোটেম স্পিকার। অসমের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন হিমন্ত। আর কী নজরে
আনন্দবাজার | ১২ মে ২০২৬
দিন শুরু করারআগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
রাজভবনে আজ শপথ নেবেন প্রোটেম স্পিকার। আজ সন্ধ্যায়মানিকতলার বিজেপি বিধায়ক তাপস রায়কে এই পদে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল আর এনরবি। বুধ ও বৃহস্পতিবার তাপস রাজ্যের বিধায়কদের শপথ গ্রহণ করাবেন।
আজঅসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত বিশ্বশর্মা। দ্বিতীয় বারের জন্য অসমেরমুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি। তাঁর শপথগ্রহণকে কেন্দ্র করে সাজ সাজ রব পশ্চিমবঙ্গেরপড়শি রাজ্যে। কোনও রাজ্যে নির্বাচনে বিজেপির জয়ের পরে, সেখানেসরকার গঠনের সময়ে অন্য বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়।পদ্মশিবিরে এই রীতিই প্রচলিত। সেই রীতি মেনে আমন্ত্রণ পেয়েছেন পশ্চিমবঙ্গেরমুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। জানা যাচ্ছে, হিমন্তেরশপথে যোগ দিতে মঙ্গলবার অসমে যেতে পারেন তিনি। আজ সকাল ১১টা ৪০ মিনিটে গুয়াহাটিরখানাপাড়ায় পশুচিকিৎসা কলেজের মাঠে শপথগ্রহণ করবেন হিমন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রীরাজনাথ সিংহের মতো কেন্দ্রীয় মন্ত্রীদের থাকার কথা সেখানে। আজ সেই সংক্রান্ত খবরেরদিকে নজর থাকবে।
গুজরাত টাইটান্স ও সানরাইজ়ার্স হায়দরাবাদ দু’দলেরই পয়েন্ট ১১ম্যাচে ১৪। নেট রানরেটে এগিয়ে হায়দরাবাদ। দুই দলই প্লে-অফের লড়াইয়ে প্রবল ভাবেরয়েছে। এই পরিস্থিতিতে আজ অহমদাবাদের মাঠে মুখোমুখি গুজরাত ও হায়দরাবাদ। যে দলজিতবে, তারাপ্লে-অফের লড়াইয়ে এগিয়ে যাবে। আজ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু খেলা। সরাসরি দেখাযাবে স্টার স্পোর্টস চ্যানেল এবং জিয়োহটস্টার অ্যাপে।
আইএসএল খুব গুরুত্বপূর্ণ জায়গায় এসে পৌঁছেছে। কলকাতারদুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান রয়েছে খেতাবের দৌড়ে। এই পরিস্থিতিতে একটি ম্যাচে পয়েন্ট নষ্ট করা মানে পিছিয়ে যাওয়া। আগের ম্যাচে এগিয়ে থেকেও এফসি গোয়ারবিরুদ্ধে ড্র করে পয়েন্ট নষ্ট করেছে মোহনবাগান। সামনেই ডার্বি। তার আগে জিতেআত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে মোহনবাগান। ইন্টার কাশীকে হারাতে পারলে লিগজয়ের দৌড়ে এগোবে সের্জিয়ো লোবেরার দল। আজ যুবভারতীতে সন্ধ্যা সাড়ে ৭টা থেকেখেলা। সরাসরি দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও ফ্যানকোড অ্যাপে।
সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)-এর দফতরে সোমবার সকাল সাড়ে ১০টায় হাজিরা দিয়েছিলেন তিনি। প্রায় সাড়ে ১০ঘণ্টা জেরার পরে রাতে কেন্দ্রীয় সংস্থাটির তরফে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথাতৃণমূল নেতা সুজিত বসুকে গ্রেফতার করার কথা জানানো হয়। আজ তাঁকে আদালতে হাজির করানো হবে।