প্রয়াত প্রাক্তন সিপিএম সাংসদ সুধাংশু শীল, শোকপ্রকাশ বিমান-সেলিমদের
আনন্দবাজার | ১৪ মে ২০২৬
প্রাক্তন সিপিএম সাংসদ সুধাংশু শীল প্রয়াত। বৃহস্পতিবার সকালেকলকাতার একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বেশ কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত নানাসমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান এই রাজনীতিক। ভর্তি করাতে হয়েছিল হাসপাতালে। সেখানেইমৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৮১।
সুধাংশু ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত অধুনালুপ্ত কলকাতাউত্তর-পশ্চিম কেন্দ্রের সাংসদ ছিলেন। পাঁচ বার কাউন্সিলর নির্বাচিত হয়ে কলকাতাপুরসভায় গিয়েছিলেন তিনি। দীর্ঘ দিন কলকাতার ২০ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি ছিলেন তিনি। ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত মেয়র পারিষদ ছিলেন। আসনপুনর্বিন্যাসের কারণে অধুনালুপ্ত জোড়াবাগান বিধানসভা কেন্দ্র থেকে ২০০১ সালেনির্বাচিত হন তিনি।
২০১০ সালে কলকাতার পুরনির্বাচনে তাঁকে মেয়র পদপ্রার্থীহিসাবে তুলে ধরেছিল বামফ্রন্ট। কিন্তু ওই ভোটে তৃণমূলের কাছে ধরাশায়ী হয় তারা।সুধাংশুর পরিবর্তে বামফ্রন্ট বিরোধী নেতা হিসাবে বেছে নিয়েছিল প্রাক্তন বিধায়করূপা বাগচীকে।
রাজনৈতিক মহলে ‘মিন্টুদা’ নামেই পরিচিত ছিলেন সুধাংশু।কলকাতা জেলা সিপিএমে রাজদেও গোয়ালা, রঘুনাথ কুশারী, দিলীপ সেনদের সঙ্গেই উচ্চারিতহত সুধাংশু শীলের নাম। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমানবসু এবং সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সিপিএম নেতৃত্বের তরফে জানানোহয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টো থেকে সুধাংশুর মরদেহ বৃন্দাবন স্ট্রিটের দলীয় কার্যালয়েশায়িত থাকবে। ওই সময় তাঁকে শেষশ্রদ্ধা জানাতে পারবেন বাম কর্মী-সমর্থকেরা।