• মারধরে মৃত অটোর চালক, ধৃত
    আনন্দবাজার | ১৫ মে ২০২৬
  • মার খেয়ে মৃত্যু হল এক অটোচালকের। উত্তর কলকাতার নিমতলা ঘাট স্ট্রিটের ভূতনাথঘাটের কাছে বুধবার সকালে ওইঘটনা ঘটে। পুলিশ সূত্রের খবর,মৃতের নাম সুনীল মিশ্র (৬০)। তাঁকে খুনের অভিযোগে সুধীর পাল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, অভিযুক্ত মত্ত অবস্থায় ওই প্রৌঢ় অটোচালককে মারধর করার জেরেই এই ঘটনা ঘটে।

    তদন্তকারীদের দাবি, প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, অভিযুক্ত ঘটনাস্থলের কাছে মত্ত অবস্থায় ভাঙচুর করলেওই অটোচালক বাধা দেন।অভিযোগ, তাতেই তাঁর উপরে চড়াও হয় সুধীর। পুলিশ জানিয়েছে, সুনীলকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিলে এলোপাথাড়ি চড়-ঘুষি মারতে থাকে সুধীর। তাতেই অসুস্থ হয়ে অচৈতন্য হয়ে পড়েন অটোচালক। পরে তাঁকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এক প্রত্যক্ষদর্শীর বয়ানের ভিত্তিতে পুলিশ অভিযোগ দায়ের করে। পরে সুধীরকে গ্রেফতার করে জোড়াবাগান থানা।
  • Link to this news (আনন্দবাজার)