• বুলডোজ়ার-রাজে সরব এ বার মমতা
    আনন্দবাজার | ১৮ মে ২০২৬
  • রাজ্যে পালাবদলের পরে বিভিন্ন ‘বেআইনি নির্মাণ’ উচ্ছেদে মুহুর্মুহু বুলডোজ়ার ব্যবহার নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা।এই প্রেক্ষিতে ‘বুলডোজ়ার-রাজে’র অভিযোগ তুলে সরব হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘বাড়িঘর থেকে হকারদের দোকান— রাজনৈতিক ঔদ্ধত্যের মূল্য আজ গরিব মানুষকে দিতে হচ্ছে। বাংলা বুলডোজ়ারেররাজনীতিতে বিশ্বাস করে না।’ এইসূত্রে হাওড়া স্টেশন লাগোয়া এলাকায় উচ্ছেদ, তিলজলা, পার্ক সার্কাসেজনতার একাংশের ক্ষোভের প্রসঙ্গও তুলে ধরেছেন তিনি। মমতার অভিযোগ, ‘দিনমজুর, হকার, ছোট দোকানদারদের উপরেসরাসরি আঘাত করা হচ্ছে।’ তৃণমূল নেত্রীআরও বলেছেন, ‘সংস্কৃতি, সহমর্মিতা এবং অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধেরঐতিহ্যে গড়ে ওঠা এই রাজ্যে বুলডোজ়ার কখনও শাসনের ভাষা হতে পারে না।’
  • Link to this news (আনন্দবাজার)