• জিউর মন্দিরে আম মহোৎসব
    বর্তমান | ২৬ জুন ২০২৪
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: মঙ্গলবার সন্ধ্যায় মালদহের ঐতিহ্যবাহী বুলবুলচণ্ডীর শ্রীশ্রীরাধা মদনমোহন জিউর মন্দিরে আম মহোৎসব অনুষ্ঠিত হল। এদিন ল্যাংড়া, ফজলি, হিমসাগর, গোপাল ভোগ সহ বিভিন্ন প্রজাতির  আমের উপর তিলক এঁকে মূল নাট মন্দির চত্বর সাজানো হয়। এছাড়াও এদিন দুপুরে প্রভুকে অন্নের পাশাপাশি আম সেবা দেওয়া হয়। প্ৰভুর বিগ্রহ এবং অভিনব আম উৎসব দেখতে অগণিত ভক্তের ঢল নামে। সকলেই ভীষণ আনন্দ উপভোগ করেন। ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়। মদন মোহন জিউর মন্দিরের সেবায়েত প্রভুপাদ শ্রীগৌতম গোস্বামী বলেন, মহাপ্রভু জৈষ্ঠ্য মাসের সংক্রান্তিতে রামকেলিতে পদার্পণ করেন। ভক্তদের প্রদেয় সুমিষ্ট আম সেবা করেন। প্রভুর সেবার জন্য এই আম মহোৎসব পালন করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)